বাণিজ্য

ই-কমার্স সূচকে বাংলাদেশের ১২ ধাপ অবনতি

সান নিউজ ডেস্ক : ই-কমার্স সূচকে অবনতি হয়েছে বাংলাদেশের। এক-দুই নয়, একবারে ১২ ধাপ পিছিয়ে বাংলাদেশের এখন র্যাঙ্ক ১১৫। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএনসিটিএডি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি বি টু সি (ক্রেতার কাছে সরাসরি বিক্রয়) ই-কমার্স সূচক ২০২০-এর তালিকা প্রকাশ করে।

এতে দেখা যায়, ২০১৯ সালে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল ১০৩। সেখানে মহামারির বছর ২০২০ সালে এসে হয়েছে ১১৫। সূচক হয়েছে ৩৩ দশমিক ৩ পয়েন্ট। ২০১৯ সালের তুলনায় কমেছে ৫ দশমিক ৮ পয়েন্ট।

এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ই-কমার্স র্যাঙ্কিংয়ে এগিয়েছে। ২০২০ সালে তালিকার ৭১ নম্বরে উঠে এসেছে দেশটি। ২০১৯ সালে তারা ৭৫ নম্বরে ছিল।

এছাড়া ই-কমার্স র্যাঙ্কে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান। ২০২০ সালে দেশটির র্যাঙ্ক হয়েছে ১১৫। ২০১৯ সালে র্যাঙ্ক ছিল ১১৪।

অপরদিকে ই-কমার্স র্যাঙ্কিংয়ে ১ নম্বরে রয়েছে সুইজারল্যান্ড, ২ নম্বরে নেদারল্যান্ড, ৩-এ ডেনমার্ক, ৪-এ সিঙ্গাপুর এবং ৫ নম্বরে যুক্তরাজ্য।

ইউএনসিটিএডি’র প্রতিবেদনে বলা হয়, উচ্চ আয়ের দেশগুলোতে যেখানে অর্ধেক মানুষ অনলাইনে কেনাকাটা করেন, সেখানে নিম্ন আয়ের দেশগুলোর মানুষের অনলাইনে কেনাকাটা বা লেনদেনের প্রবণতা কম।

মোট চারটি উপসূচকের উপর ভিত্তি করে এই সূচক প্রণয়ন করা হয়। সেগুলো হলো- জনসংখ্যার কত অংশ ইন্টারনেট ব্যবহার করছে, ই-কমার্স সাইটে কতজনের অ্যাকাউন্ট রয়েছে, ইন্টারনেট সার্ভারের নির্ভরযোগ্যতা, সরবরাহের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা