বাণিজ্য

আবারও অস্থির পেঁয়াজের বাজার

নিজস্ব প্রতিবেদক : হঠাৎ করেই গরম রাজধানীর পেঁয়াজের বাজার। সপ্তাহ ব্যবধানে পাইকারিতেই দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১০ টাকা পর্যন্ত। খুচরায় আরো বেশি। পাইকারদের দাবি, দাম না পাওয়ায় এলসি বন্ধ রেখেছেন আমদানিকারকরা। তাই বাজারে দেশি ছাড়া আমদানি করা পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে। এই সুযোগকে কাজে লাগিয়ে ইচ্ছেমতো পেঁয়াজের দাম হাঁকাচ্ছেন খুচরা বিক্রেতারা।

চাল নিয়ে যখন অস্বস্তি তখন ভোক্তার নাগালেই ছিল পেঁয়াজের দর। দেশীয় প্রায় ৫ লাখ টন মুড়িকাটা পেঁয়াজের সঙ্গে বাজার ভরপুর ছিল ভারত, মিসর, চীন ও নেদারল্যান্ডের পেঁয়াজে। তবে বদলে গেছে সেই চিত্র।

মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে দেখা গেছে, সরবরাহ রয়েছে কেবল দেশি মুড়িকাটা ও নেদারল্যান্ডের পেঁয়াজের। পাইকাররা জানালেন, বাজারে আমদানি করা ভারতীয়, চীন ও মিসরের পেঁয়াজ এক সপ্তাহ আগে থেকেই আর নেই। এই সুযোগে ভরসা দেশি পেঁয়াজের দাম কেজিতে বেড়ে গেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত।

গোলাম কাদের নামে এক ব্যবসায়ী জানান, ভারতীয় পেয়াজ আমাদের কাছে নেই। আর দেশি পেঁয়াজ পাইকারিতে ছিল ২০-২১ টাকা সেটা এখন দাঁড়িয়েছে ৩০-৩১ টাকা।

পাশের খুচরা বাজারে গিয়ে দেখা গেল, ছোট দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫ টাকা। আর বড় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। একই পেঁয়াজ পাশের দোকানেই বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।

এক খুচরা ব্যবসায়ী জানান, ছোট পেঁয়াজ বিক্রি করতেছি ৩৫ টাকা। আর বড় পেঁয়াজ বিক্রি করছি ৪০ টাকা।

পেঁয়াজের দাম বাড়লেও পাইকারি বাজারে চীনের রসুন ও আদার দাম স্থিতিশীল রয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা