বাণিজ্য

স্বল্পসুদে এসএমই ঋণ পেল দুই হাজার উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক: পল্লী অঞ্চলের উদ্যোক্তাদের ঋণের আওতায় আনতে শুরু করেছে সরকার। এ জন্য প্রণোদনা প্যাকেজের মাধ্যমে দুই হাজার ৮৯ উদ্যোক্তাকে ১১৩ কোটি ৩০ লাখ টাকারও বেশি ঋণ দিয়েছে এসএমই ফাউন্ডেশন।

ক্রেডিট হোলসেলিং গ্রোগ্রামের আওতায় ১০টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ২৫টি ক্লাস্টার এবং ৬টি ক্লায়েন্টেল গ্রুপের দুই হাজার ৮৯ উদ্যোক্তাকে এ ঋণ দেয়া হয়। ঋণ পাওয়াদের মধ্যে নারী-উদ্যোক্তা রয়েছেন ৫১৭ জন।

এসএমই ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। সেখানে বলা হয়েছে, ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনআরবি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মাইডাস ফাইন্যান্সিং এবং আইডিএলসি ফাইন্যান্সিং।

সম্প্রতি করোনা মহামারির প্রভাব মোকাবিলায় দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে গতি সঞ্চার, গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অতিদরিদ্র বয়স্ক বিধবাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রী নতুন দুটি প্রণোদনা প্যাকেজ অনুমোদন করেছেন। প্যাকেজ দুটির মোট বরাদ্দ দুই হাজার ৭০০ কোটি টাকা।

নতুন অনুমোদিত প্যাকেজ দুটির প্রথমটির আওতায় সরকার এসএমই ফাউন্ডশেনের অনুকূলে ৩০০ কোটি টাকা বরাদ্দ করেছে। বরাদ্দকৃত ৩০০ কোটি টাকা দ্রুততম সময়ে ঋণ হিসেবে উদ্যোক্তাদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে ফাউন্ডেশন থেকে ১০০টি সম্ভাবনাময় ক্লাস্টার নির্বাচন এবং প্রাথমিকভাবে এসব ক্লাস্টারে ঋণ চাহিদা (সংযুক্ত) প্রাক্কলন করা হয়েছে।

সান নিউজ/আরএম/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা