বাণিজ্য

দাম বেশি হওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দেশে উৎপাদিত পেঁয়াজ আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম প্রায় একই সমপর্যায়ে রয়েছে। ফলে দেশি পেঁয়াজ স্বাদ ও পুষ্টিগুনে ভালো হওয়ায় ক্রেতারা দেশে উৎপাদিত পেঁয়াজ বেশি কিনছেন। এ কারণে চাহিদা কমে যাওয়ায় আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি করতে না পারায় লোকসান এড়াতে এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে।

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশন কার্যালয় সূত্র অনুযায়ী, ৯ জানুয়ারি এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪টি ট্রাকে ৯৭ টন পেঁয়াজ আমদানি হয়। পরদিন একটি ট্রাকে আমদানি হয় ২৪ টন পেঁয়াজ। ১১ জানুয়ারি একটি ট্রাকে ২৮ টন ও ১২ জানুয়ারি একটি ট্রাকে ২৫ টন পেঁয়াজ আমদানি হয়। এরপর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আর কোনও পেঁয়াজ আমদানি হয়নি।

এ বিষয়ে স্থানীয় আমদানি কারক শাহিনুর রেজা বলেন, দেশের বাজারে উৎপাদন ও সরবরাহ সংকটের জের ধরে গত বছরের ১৪ সেপ্টেম্বর পেঁয়াজ রফতানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। চলতি বছরের শুরুতে তা প্রত্যাহার করা হয়। এ সময়ই আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানিতে এলসি খুলেছি। তবে পণ্যের আমদানিতে বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

আমদানি করা পেঁয়াজের দাম পড়ছে টনপ্রতি ২৫০-২৭৫ ডলার। এর সঙ্গে যুক্ত হয়েছে ১০ শতাংশ আমদানি শুল্ক। সব মিলিয়ে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে দিতে হচ্ছে ৩৫-৩৭ টাকা। কিন্তু বাজারে তা বিক্রি করতে হচ্ছে কেজি প্রতি ৩০ টাকায়। তিনি আরও বলেন, সাধারণত বাজারে দেশে উৎপাদিত পেঁয়াজের তুলনায় আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি ৮-১০ টাকা কম দামে বিক্রি হয়।

এখন দেশে উৎপাদিত পেঁয়াজ সরবরাহ বেশি রয়েছে। অন্যদিকে আমদানি করা পেঁয়াজের দাম রয়েছে বাড়তি। দুটি পণ্যের মধ্যে দামের ব্যবধান সীমিত হওয়ায় ক্রেতাদের পছন্দের তালিকায় বেশি গুরুত্ব পাচ্ছে দেশে উৎপাদিত পেঁয়াজ। চাহিদা সংকুচিত হয়ে আসায় আমরাও ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছি। কেননা লোকসান দিয়ে আমদানি করা পেঁয়াজের ব্যবসা করা সম্ভব না।

বর্তমানে বাজারে ভারতীয় ও দেশী পেঁয়াজের দাম প্রায় একই। হিলির পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ টাকায়। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি মুল্যে। এত কম দামে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি করা সম্ভব না। তাতে আমদানি ব্যয় উঠে আসবে না। তাই বাধ্য হয়েই হিলির আমদানিকারকরা ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছেন। এতে আর্থিক লোকসানের ঝুঁকি থাকবে না।

তবে পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার হলে আমদানি কারকদের আমদানিতে আগ্রহ বাড়তে পারে। এ বিষয়ে হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার সাইদুল আলম বলেন, বর্তমানে পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। আমদানি কারকদের মতে, পেঁয়াজ আমদানিতে ব্যয় বেড়েছে। নতুন বছরের শুরুতে এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে দেশের বাজারে কোনও পেঁয়াজ আসছে না।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা