বাণিজ্য

আরও বেড়েছে চাল-তেলের দাম

নিজস্ব প্রতিবেদক : দুই মাস ধরেই বাজারে চালের দাম বাড়তি। ভোজ্যতেলের দামও কয়েক দফায় বেড়েছে। যদিও সরকার চালের দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে শুল্ক কমিয়েছে। কিন্তু গত এক সপ্তাহে ফের বেড়েছে চালের দাম। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চাল ও তেলের পাশাপাশি গত এক সপ্তাহে মসুর ডাল, ছোলা, আদা, জিরা, দারুচিনি, এলাচ ও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। তবে দাম কমেছে আলু, পেঁয়াজ ও ডিমের।

রাজধানীর বিভিন্ন খুচরা বাজার থেকে তথ্য সংগ্রহ করে গত শুক্রবার (১ জানুয়ারি) নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়া ও কমার এ প্রতিবেদন তৈরি করেছে টিসিবি। রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ানবাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যামবাজার, কচুক্ষেত বাজার, মৌলভীবাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মীরপুর-১ নম্বর বাজার থেকে এসব পণ্যের দামের তথ্য সংগ্রহ করা হয়।

টিসিবির তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে চিকন চালের দাম ২ দশমিক ৪৪ শতাংশ বেড়ে প্রতি কেজি ৬০ থেকে ৬৬ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের পাইজাম ও লতা চালের দাম ১ দশমিক ৮০ শতাংশ বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৩ থেকে ৬০ টাকায়। ২৮ ডিসেম্বর চিকন চাল এবং ২৯ ডিসেম্বর মাঝারি মানের চালের দাম বাড়ে।

অথচ এই দাম বাড়ার আগের দিন ২৭ ডিসেম্বর চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়েছে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

চালের পাশাপাশি গত এক সপ্তাহে বেড়েছে সব ধরনের ভোজ্য তেলের দাম। টিসিবির তথ্য অনুযায়ী, লুজ সয়াবিন তেলের দাম ২ দশমিক ৩৭ শতাংশ প্রতি লিটার ১০৭ থেকে ১০৯ টাকা দরে বিক্রি হচ্ছে। বোতলের ৫ লিটার সয়াবিন তেলের দাম দশমিক ৯০ শতাংশ বেড়ে বিক্রি হচ্ছে ৫৪০ থেকে ৫৮০ টাকায়।

বোতলের এক লিটার সয়াবিন তেলের দাম ২ দশমিক শূন্য ৮ শতাংশ বেড়ে ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হয়েছে। এক লিটার লুজ পাম অয়েলের দাম ২ দশমিক ১৩ শতাংশ বেড়ে ৯৫ থেকে ৯৭ টাকা হয়েছে আর এক লিটার সুপার পাম অয়েলের দাম ৩ দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে হয়েছে ৯৮ থেকে ১০২ টাকা।

দাম বাড়ার এ তালিকায় থাকা মাঝারি দানার মশুর ডালের দাম সপ্তাহের ব্যবধানে ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়ে প্রতি কেজি ৮৫ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ছোলার দাম ৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়। আমদানি করা আদার দাম ১৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা হয়েছে। জিরার দাম ১৪ দশমিক ২৯ শতাংশ বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকা দরে।

দারুচিনির ১৪ দশমিক ৩৩ শতাংশ দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। এলাচের দাম ১ দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩৩০০ টাকা দরে। আর বয়লার মুরগির দাম ১ দশমিক ৯৬ শতাংশ বেড়ে প্রতি কেজি হয়েছে ১২৫ থেকে ১৩৫ টাকা।

দাম কমার তালিকায় থাকা আলুর দাম সপ্তাহের ব্যবধানে ৯ দশমিক ৫৭ শতাংশ কমে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। দেশি পেঁয়াজের দাম ২৭ দশমিক ২৭ শতাংশ কমে প্রতি কেজি ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজের দাম ২৫ শতাংশ কমে প্রতি কেজি ২৫ থেকে ৩৫ টাকা হয়েছে। আর ডিমের দাম ৬ দশমিক ৪৫ শতাংশ কমে হালি ২৮ থেকে ৩০ টাকা হয়েছে।

সান নিউজ/আরআই/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা