বাণিজ্য

দাম কমেছে আলু পেঁয়াজ গরুর মাংসের

মো. সাইফুল ইসলাম মাসুম : সাপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলেতে দাম কমেছে পেঁয়াজ,আলু, গরুর মাংসের। কিন্তু দাম বেড়েছে মুরগির। পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা কমেছে। পেঁয়াজের সঙ্গে নতুন আলুর দামও কিছুটা কমেছে। তবে পুরনো আলুর দাম বেড়েছে। বাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম ৩০ টাকা কমে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগমের সরবরাহ বেড়েছে। ফলে সবজির দাম ক্রেতাদের স্বস্তি দিচ্ছে। এক মাসেরও বেশি সময় ধরে ক্রেতারা তুলনামূলক কম দামে সবজি কিনতে পারছেন। গেল সপ্তাহে সবজির দামে তেমন হেরফের হয়নি। বেশিরভাগ শীতকালীন সবজি ৩০ টাকা কেজি দরের মধ্যে মিলছে।

শুক্রবার (১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার সরেজমিন ঘুরে দেখা গেছে, বাজারে নতুন দেশি পেঁয়াজের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে আমদানি করা পেঁয়াজও রয়েছে। গত সপ্তাহে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া ভালো মানের দেশি পেঁয়াজের দাম কমে ৫০ টাকায় নেমে এসেছে। আমদানি করা পেঁয়াজ আগের মতো ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কারওয়ানবাজারের পেঁয়াজ ব্যবসায়ী করিম হোসেন বলেন, বাজারে এখন পেঁয়াজের কমতি নেই। দুই সপ্তাহের বেশি সময় ধরে ভালো মানের নতুন দেশি পেঁয়াজ বাজারে ভরপুর আসছে। এখন ভারতও রফতানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। নতুন আমদানি করা পেঁয়াজ বাজারে আসলে দাম আরও কমবে।

এদিকে পুরনো আলুর কেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ থেকে ৪৫ টাকা। পুরনো আলুর দাম বাড়লেও নতুন আলুতে এর প্রভাব পড়েনি। নতুন আলুর দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে। গত সপ্তাহে ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া নতুন আলু এখন ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ী মো. বজলু বলেন, বাজারে এখন পুরনো আলু খুব কম আসছে। এ কারণে দাম একটু বেশি। আর কিছুদিন পর বাজারে পুরনো আলু পাওয়া যাবে না। তবে দিন যত যাবে, নতুন আলুর সরবরাহ বাড়বে। কিছুদিনের মধ্যেই নতুন আলুর দাম আরও কমে যাবে।

বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে সবজির দামে খুব একটা হেরফের হয়নি। আগের মতো শিমের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। ফুলকপি ও বাঁধাকপির প্রতি পিস বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। মুলা ১০ থেকে ১৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। ৪০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বড় লাউ। গাজর বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। বেগুনের কেজি ৩০ থেকে ৪০ টাকা, করলার কেজি ৪০ থেকে ৫০ টাকা।

খিলগাঁওয়ের ব্যবসায়ী সুলতান বলেন, বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিমের ভালো সরবরাহ রয়েছে। কম দামে ক্রেতারা সবজি কিনতে পারছেন। এখন নতুন টমেটো বাজারে আসতে শুরু করেছে। তবে দাম কিছুটা বেশি। টমেটোর কেজি ১০০ টাকা। কিছুদিন পর টমেটোর দামও কমে যাবে। তখন অন্য সবজির দাম আরও কমবে বলে জানান তিনি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা