বাণিজ্য

বাতিল হলো গার্মেন্টসের ৩১ হাজার কোটি টাকার অর্ডার

সান নিউজ ডেস্ক : করোনাভাইরাস ছড়ানো ঠেকাতে ইউরোপ ও আমেরিকাজুড়ে পোশাকের আউটলেটগুলো বন্ধ হওয়ার মধ্যে বিদেশি ক্রেতারা বাংলাদেশি পোশাকের অন্তত ৩১ হাজার ২৯০ কোটি টাকার বেশি ক্রয় আদেশ বাতিল করেছে। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ করা হচ্ছে।

এদিকে লন্ডনভিত্তিক পত্রিকা দ্য টাইমস বাংলাদেশের গার্মেন্টস-খাত নিয়ে গত রোববার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে এই তথ্য উল্লেখ করে জানানো হয়েছে, করোনার এই সময়ে ব্রিটিশ কোম্পানিগুলো অর্ডার বাতিল করায় বাংলাদেশের বিপদ বেশি বেড়েছে। এর আগে মার্চের শেষ দিকে বিজিএমইএ থেকে দাবি করা হয়, ১৪৮ কোটি ডলারের তৈরি পোশাকের ক্রয় আদেশ বাতিল হয়েছে।

ডিসেম্বর পর্যন্ত মোট ১ হাজার ৯৩১টি বিদেশি ফ্যাশন ব্র্যান্ড তাদের অর্ডার বাতিল করেছে। এরমধ্যে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি বড় প্রতিষ্ঠান রয়েছে। আর ইউরোপীয় ইউনিয়ন থেকে রয়েছে আরও ১০টি প্রতিষ্ঠান।

ট্রেডক্রাফট এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, জুন পর্যন্ত ব্রিটিশ কোম্পানিগুলো শুধু বাতিল করেছে ১ বিলিয়ন ডলারের অর্ডার। একই সময়ে যুক্তরাষ্ট্র থেকে বাতিল হয়েছে ৫০০ মিলিয়ন ডলারের অর্ডার। এ ছাড়া জার্মানি, সুইডেন, ফ্রান্স এবং স্পেন থেকে বাতিল হয়েছে আরও ১০০ মিলিয়ন করে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা