বাণিজ্য

করোনার মহামারিতেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে

সান নিউজ ডেস্ক :

গত মার্চ মাস হতে সারাবিশ্বে মহামারি করোনা ভাইরাস এর কারণে তৈরি পোশাক রপ্তানিতে স্বাভাবিক গতি ফিরে না আসলেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে।

করোনার আপদকালীন স্থবিরতা কিছুটা কাটিয়ে উঠে পোশাক রপ্তানী ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। গত আগস্ট মাস থেকে এই ইতিবাচক ধারার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ আগস্ট মাসে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ইতিবাচক ধারায় রয়েছে। গত ১২ আগষ্ট সোমবার ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) দেওয়া পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়।

করোনাকালীন চলতি বছরের প্রথম ৮ মাসের হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিকারক শীর্ষ পাঁচটি দেশের মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে বাংলাদেশের পোশাক। চলতি বছরের আগস্ট পর্যন্ত ৮ মাসের বিবেচনায় মার্কিন বাজারে নেতিবাচক রপ্তানি থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে চীন, ভিয়েতনাম, ভারতও।

২০১৯ সালের শুরু থেকে জুলাই পর্যন্ত মার্কিন বাজারে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে ৩৭০ কোটি ডলার; আর চলতি বছরের একই সময়ে তা নেমে আসে ৩০০ কোটি ৭৩ ডলারে। আর গত বছরের আগস্ট পর্যন্ত এই রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৪২২ কোটি ৭৪ ডলার; চলতি বছর একই সময়ে এই আয় নেমে এসেছে ৩৬০ কোটি ৩৪ ডলারে।

২০১৯ সালের শুরু থেকে জুলাই পর্যন্ত প্রথম ৭ মাসে মার্কিন বাজারে বাংলাদেশ পোশাক রপ্তানি থেকে যে পরিমাণ আয় করেছে, চলতি বছরের প্রথম ৭ মাসে সেই আয় কমেছে ১৮ দশমিক ৭৩ শতাংশ। কিন্তু ৮ মাসের হিসাবে এই ব্যবধান বেশ কমেছে। আগস্ট শেষে এই নেতিবাচক প্রবৃদ্ধি নেমে এসেছে ১৪ দশমিক ৭৬ শতাংশে। অর্থাৎ আগস্টে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে।

একইভাবে চলতি বছরের প্রথম ৭ মাসের হিসাবে ভিয়েতনামের নেতিবাচক প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ১৩ শতাংশ; ৮ মাসের হিসাবে তা নেমে এসেছে ৯ দশমিক ৯২ শতাংশে। অর্থাৎ ভিয়েতনাম ইতিবাচক প্রবৃদ্ধির দিকে এগিয়েছে ১ দশমিক ২১ শতাংশ।

একই সময়ের হিসাবে দেশটিতে ভারতীয় পোশাকের রপ্তানি আয়ের নেতিবাচক প্রবৃদ্ধি কমে ২৭ দশমিক ৭০ শতাংশ থেকে ২৫ দশমিক ৪৭ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ ভারত ঘুরে দাঁড়িয়েছে ২ দশমিক ২৩ শতাংশ। চীনের নেতিবাচক প্রবৃদ্ধি ৪২ দশমিক ৮০ শতাংশ থেকে নেমে এসেছে ৪০ দশমিক ৯৩ শতাংশে। অর্থাৎ ইতিবাচক প্রবৃদ্ধির পথে চীনের অগ্রগতি ১ দশমিক ৮৭ শতাংশ।

তবে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষে থাকা পাঁচটি দেশের মধ্যে থেকে ছিটকে গেছে ইন্দোনেশিয়া। দেশটির নেতিবাচক প্রবৃদ্ধি ১৮ দশমিক ৪০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৯ দশমিক ৬০ শতাংশ।

চলতি বছরের জুলাই পর্যন্ত ১ বছরে মার্কিন পোশাক বাজারের ৫ দশমিক ৮৩ শতাংশ দখলে ছিল বাংলাদেশের। সর্বশেষ আগস্ট পর্যন্ত ১ বছরের হিসাবে মার্কিন পোশাকের বাজারের ৬ দশমিক ০৩ শতাংশ এসেছে বাংলাদেশের দখলে। অর্থাৎ বাজার বেড়েছে দশমিক ২০ শতাংশ।

বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে তৈরীপোশাক রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ৮১২ কোটি ৬৪ লাখ টাকা (৮.১২ বিলিয়ন ডলার); যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৯ শতাংশ এবং আগের বছরের একই সময়ের চেয়ে দশমিক ৮৫ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে এখাতে আয় ছিল ৮০৫ কোটি ৭৫ লাখ ডলার।

মার্কিন বাজার দখলের প্রতিযোগিতায় বাংলাদেশের সামনে রয়েছে শুধু ভিয়েতনাম। ভিয়েতনামের বাজার বেড়েছে দশমিক ২৫ শতাংশ। ভারতের বাজার বেড়েছে দশমিক ০৯ শতাংশ।

একই সময়ে চীনের দখলে থাকা মার্কিন পোশাক বাজারের হিস্যা কমেছে দশমিক ৮১ শতাংশ। ইন্দোনেশিয়ার কমেছে দশমিক ৩ শতাংশ। আগস্ট পর্যন্ত মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানিকারক শীর্ষ পাঁচটি দেশ যথাক্রমে- চীন, ভিয়েতনাম, ভারত, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া। চীনের দখলে রয়েছে মার্কি পোশাক বাজারের ২৮ দশমিক ৬০ শতাংশ, ভিয়েতনামের ১৪ দশমিক ৭৮ শতাংশ, ভারতের ৭ দশমিক ২৭ শতাংশ, বাংলাদেশের ৬ দশমিক ০৩ শতাংশ ও ইন্দোনেশিয়ার দখলে রয়েছে ৪ দশমিক ৪৮ শতাংশ।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা