মিয়ানমার থেকে এসেছে বিপুল পরিমান পেঁয়াজ
বাণিজ্য

মিয়ানমার থেকে এসেছে বিপুল পরিমান পেঁয়াজ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : গত বছরের মত এ বছরও হঠাৎ ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ায় ফের অস্থির বাংলাদেশের পেঁয়াজের বাজার। তবে এবার সরকারের পাশাপাশি ব্যবসায়ীরাও তড়িৎ ব্যবস্থা নেওয়ায় অতি দ্রুতই বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি সম্ভব হয়েছে। বুধবার (৭ অক্টোবর) এরকমই একটি পেঁয়াজের চালান এসেছে মিয়ানমার থেকে।

চলমান করোনা পরিস্থিতিতে গত আড়াই মাস যাবত আমদানি বন্ধ থাকার পর গতকাল চতুর্থ দফায় মিয়ানমার থেকে একদিনে ১৯.১২৫ মেট্রিক টন পেঁয়াজ টেকনাফ স্থলবন্দরে এসেছে। বুধবার একটি ট্রলারে পিয়াজগুলো স্থলবন্দর ঘাটে এসে পৌঁছায়।

এর আগে সর্বশেষ চলতি মাসের শুরুর দিকে এ বন্দর দিয়ে পিয়াজভর্তি ট্রলার এসেছিল। গত সেপ্টেম্বর ও চলতি মাসে মিয়ানমার থেকে নৌপথে চতুর্থ দফায় ১৩২.৩৯৫ মেট্রিকটন পিয়াজ আমদানি করা হয়েছে।

টেকনাফ শুল্ক বিভাগ জানায়, টেকনাফ শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে এ বন্দর দিয়ে গত বছরের আগস্ট মাসে ৮৪ মেট্রিক টন, সেপ্টেম্বর মাসে তিন হাজার ৫৭৩ মেট্রিক টন, অক্টোবর মাসে ২০ হাজার ৮৪৩ মেট্রিক টন, নভেম্বর মাসে ২১ হাজার ৫৬০ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়েছে। এছাড়া চলতি বছরের জুলাই মাসে এসেছিল ৮৩ মেট্রিক টন পিয়াজ। সেপ্টেম্বর মাসে ৫৭.২০০ মেট্রিক টন পিয়াজ এসেছিল। সর্বশেষ ৫ অক্টোবর সোমবার ৫৬.৭০ মেট্রিক টন পিয়াজ এসেছে।

সান নিউজ/বিএম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা