বাণিজ্য

মিশ্র প্রবণতায় লেনদেন শুরু পুজিবাজারে 

নিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে পুজিবাজারে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। শুরুর আধাঘণ্টার মধ্যে প্রধান পুজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০০ কোটি টাকার লেনদেন হয়ে গেছে। লেনদেনে ভালো গতি দেখা গেলেও মূল্য সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে।বরাবরের মতো এদিন লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ে। এতে পাঁচ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ৬ পয়েন্ট বেড়ে যায়।

তবে এরপরই বেশকিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। ফলে নিম্নমুখী হতে থাকে সূচক। এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ২ পয়েন্ট কমে যায়।এরপর আবার কিছু প্রতিষ্ঠানের দাম বাড়ায় ডিএসইর প্রধান সূচক দশমিক ৩২ পয়েন্ট বেড়েছে। তব অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ ১ পয়েন্ট কমেছে। এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৮৮টির। আর ৭৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২১১ কোটি পাঁচ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে তিন কোটি ৩৮ লাখ টাকা।লেনদেনে অংশ নেয়া ৮০ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪০টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা