সংগৃহীত ছবি
বাণিজ্য

স্বাচ্ছন্দ্য ফিরেছে সবজি বাজারে

নিজস্ব প্রতিবেদক: গত ২-৩ সপ্তাহ ধরে বাজারে কমেছে শীতের সবজির দাম। এতে সাধারণ ক্রেতাদের হাতের নাগালে আসায় স্বাচ্ছন্দ্য ফিরেছে সবজি কেনায় কিন্তু কয়েক ধরনের সবজির মৌসুম এখন না হওয়ায় নির্দিষ্ট সেসব সবজির দাম এখনো বাড়তি যাচ্ছে।

আরও পড়ুন: জ্বালানি তেল কিনছে সরকার

শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৬০ টাকা, গাঁজার প্রতি কেজি ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, শালগম প্রতি কেজি ৩০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, ব্রুকলি প্রতি পিস ৪০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১০ টাকা, মুলা প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া কাঁচা টমেটো প্রতি কেজি ৩০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, শসা প্রতি কেজি ৬০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ৬০ টাকা, সাধারণ শিম প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকা, নতুন আলু প্রতি কেজি ৫০ টাকা এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: ডিসেম্বরে এলো সর্বোচ্চ রেমিট্যান্স

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা বলেন, এখনো সবজির দাম খুব কম, সামনে হয়ত আরও কমতে পারে। রাজধানীর অন্যান্য খুচরা বাজারগুলোর তুলনায় কারওয়ান বাজারের সবজির দাম আরও কম। কিন্তু যারা খুচরা ব্যবসায়ী তারা এখান থেকে কিনে, পরে পরিবহন, লেবার খরচ, দোকান খরচ সবকিছু ধরে সবজির দাম নির্ধারণ করে। ফলে কারওয়ান বাজারের তুলনায় অন্যান্য সব খুচরা বাজারে সবজির দাম একটু বেশি। তবে সব দিক থেকে হিসেব করলে গত বছরের পুরো সময়ের চেয়ে নতুন বছরের শুরুতে এই সময় এসে বাজারের সবচেয়ে কম দাম যাচ্ছে সবজিগুলোর।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা