হোয়াটসঅ্যাপ
টেকলাইফ

নতুন দুটি ফিচার চালু করলো হোয়াটসঅ্যাপ

প্রযু্ক্তি ডেস্ক: ব্যবহারকারীদের জন্য নতুন দুটি নিরাপত্তা ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। মেসেজিং লেভেল রিপোর্টিং ও ফ্ল্যাশ কল নামে ফিচারগুলো সম্প্রতি চালু করে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি।

স্প্যাম মেসেজ, ইচ্ছাকৃত হয়রানি, অযাচিত বার্তা অথবা হুমকির বিরুদ্ধে এ ফিচার ভালোভাবে কাজ করবে।

মেসেজ লেভেল রিপোর্টিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্ধারিত কোনো মেসেজের বিষয়ে হোয়াটসঅ্যাপের কাছে অভিযোগ জানাতে পারবে। নির্ধারিত মেসেজে দীর্ঘ চাপের মাধ্যমে ব্যবহারকারীরা রিপোর্ট করতে পারবেন বা অন্যদের ব্লক করতে পারবেন।

ফ্ল্যাশ কল ফিচারের মাধ্যমে একজন ব্যবহারকারী যখন ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল বা রি-ইনস্টল করবেন তখন মেসেজের পরিবর্তে স্বয়ংক্রিয় কলের মাধ্যমে পরিচিতি যাচাই করা যাবে। হোয়াটসঅ্যাপ এটিকে অধিক নিরাপদ পন্থা বলে দাবি জানিয়েছে।

নতুন ফিচারগুলোর পাশাপাশি সম্প্রতি ব্যবহারিক অভিজ্ঞতার উন্নয়নে ভ্যানিশিং মেসেজ, ভিউ ওয়ানস মেসেজ এনেছে হোয়াটসঅ্যাপ।

এছাড়া লাস্ট সিন টাইম আড়ালের ফিচার নিয়েও কাজ করছে প্লাটফর্মটি। এর আগে মোবাইল সংযোগ ছাড়া একাধিক ডিভাইসে অ্যাকাউন্ট ব্যবহারের ফিচারও চালু করেছে প্লাটফর্মটি। সূত্র: গিজমো চায়না

সান নিউজ/ডি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা