টেকলাইফ

ফেসবুকে আসছে নতুন ফিচার

টেকলাইফ ডেস্ক: এবার নতুন এক ফিচার নিয়ে হাজির অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত কোন না কোন নতুন ফিচার উপহার দিচ্ছে মার্কিন এ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। কিছুদিন আগেই ফেসবুক গ্রুপ থেকে আয়ের নতুন নতুন উপায়ের কথা জানিয়েছিল ফেসবুক।

এবার এর জন্য নতুন একটি ফিচারই নিয়ে আসছে। খুব শিগগিরই ‘শপস ইন গ্রুপস’ নামের শপিং ফিচার আনার ঘোষণা দিয়েছে ফেসবুক।

নতুন এই ফিচারের বরাতে ফেসবুকের গ্রুপের অ্যাডমিনরা নিজেদের সংশ্লিষ্ট ফেইসবুক পেইজে অনলাইন স্টোর স্থাপন করতে পারবেন। আয় হওয়া অর্থ কোনো অলাভজনক খাতে যাবে না কি তাদের হাতে আসবে, তা ঠিক করে দিতে পারবেন তারা।

ফেইসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা’র ‘প্রডাক্ট ম্যানেজমেন্ট’ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ইউলি কেওন কিম উল্লেখ করেছেন, অনেক গ্রুপ অ্যাডমিনই স্বেচ্ছাসেবক। এই ‘শপ’ থেকে তারা নিজেদের কাজের জন্য আয়ের পথ বের করে নিতে পারবেন।

কিম বলেন, ‘অর্থ গ্রুপ অ্যাডমিনের হাতে চলে যাবে, এবং তারা সিদ্ধান্ত নিতে পারবেন এটি কীভাবে ব্যবহার করবেন। এটি গ্রুপকে টিকিয়ে রাখা ও চলমান রাখার ভালো একটি উপায়।’

টেকক্রাঞ্চের প্রতিবেদন বলছে, এ মাসের শুরুতে ফেসবুক কমিউনিটিস সামিটে ‘শপস’, ‘ফান্ডরেইজার’স’ এবং ‘সাবস্ক্রিপশন’-এর মতো ‘গ্রুপ মনিটাইজেশন’ ফিচারটি আনার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

ফেসবুক জানিয়েছে, অনেক সময়ই গ্রুপে পণ্যের পরামর্শ চান ব্যবহারকারীরা। এখন থেকে পণ্যটি যদি ফেইসবুক শপসে থাকে, তাহলে তা ট্যাগ বা কমেন্টে এম্বেড করে দিতে পারবেন ব্যবহারকারীরা। গ্রুপের শীর্ষ পণ্য পরামর্শগুলো ব্যবহারকারীর নিউজ ফিডেও দেখা যাবে।

অন্যদিকে, ফেসবুকে ‘লাইভ শপিং’ ফিচার আগে থেকেই রয়েছে। কিন্তু এটিকে এতোদিন ব্র্যান্ড ও নির্মাতাদের অংশীদারিত্বেই বেশি দেখা যেতো। এখন এ সম্পর্কিত নতুন এক ফিচারের পরীক্ষা শুরু করেছে অ্যাপটি। প্রভাবকদের পণ্য বিক্রি দেখার জন্য ভক্তদেরকে অন্য পেইজে ডাকার বদলে নির্মাতা ও ব্র্যান্ড এখন নিজ নিজ পেইজে ‘ক্রস-স্ট্রিম’ করতে পারবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা