টেকলাইফ

সরকারি প্রতিষ্ঠানে সাইবার গুপ্তচরবৃত্তি চলছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ সংস্থাসহ জাতীয় প্রতিষ্ঠানগুলোর গোপন তথ্য হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে সাইবার গুপ্তচরবৃত্তির চেষ্টা চালানো হচ্ছে বলে সতর্ক করেছে সরকারি একটি সংস্থা।

বুধবার (২৭ অক্টোবর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্ট তাদের ওয়েবসাইটে এই সতর্কবার্তা প্রকাশ করে।

বিজিডি ই-গভ সার্ট এর সাইবার হুমকি গোয়েন্দা ইউনিটের পর্যবেক্ষণে ধরা পড়েছে এপিটি-সি-৬১ (APT-C-61) নামে একটি গ্রুপের সন্দেহজনক কর্মকাণ্ড।

২০২১ সালের মাঝামাঝি থেকে এপিটি-সি-৬১ এ ধরনের তৎপরতা ধারাবাহিকভাবে চালাচ্ছে বলে ধরা পড়েছে।

প্রাথমিক পর্যবেক্ষণে বিজিডি ই-গভ সার্ট বলছে, গুরুত্বপূর্ণ সংস্থাসহ জাতীয় প্রতিষ্ঠানগুলোর গোপন তথ্য চুরি করা সন্দেহজনক গ্রুপটির লক্ষ্য। অপরাধীরা ম্যালওয়্যারের মাধ্যমে বিভিন্ন সংস্থাকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করছে।

কোনো প্রতিষ্ঠান সন্দেহজনক কিছু লক্ষ্য করলে সার্ট টিমকে জানানোর জন্য বলেছে বিজিডি ই-গভ সার্ট।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা