আইফোন
টেকলাইফ

১ সেকেন্ডে হ্যাক করা যাবে আইফোন ১৩ 

সান নিউজ ডেস্কঃ চীনের এক এথিক্যাল হ্যাকার মাত্র ১ সেকেন্ডে আইফোন ১৩ মডেল হ্যাক করে এর দুর্বলতা প্রমাণ করলেন। লাখ টাকার এই ফোনের ফটোজ থেকে অ্যাপস, সর্বত্রই নিয়ন্ত্রণ নিয়ে দেখিয়ে দেন ওই হ্যাকার।

এদিকে অ্যাপেল সর্বোচ্চ স্তরের নিরাপত্তার প্রতিশ্রুতিতে আইফোন ১৩ সিরিজ বিক্রি করছে। এতে রয়েছে সর্বশেষ আইওএস ১৫।

আইটিহোম-এর রিপোর্ট অনুযায়ী, চীনে ‘তিয়ানফু কাপ’ নামে এক এথিক্যাল হ্যাকিং সাইবার নিরাপত্তাসংক্রান্ত প্রতিযোগিতা হয়। সেখানে মাত্র ১ সেকেন্ডে নতুন আইফোন ১৩ হ্যাক করে সবাইকে চমকে দেন এক এথিক্যাল হ্যাকার।

রিপোর্টে এটিও উল্লেখ করা হয়েছে, ওই হ্যাকার রিমোটলিই আইফোনটির সব স্তরের অ্যাকসেস পেয়ে যান। এমনকি সব ডেটাও ডিলিট করে দেখান। সাফারি ব্রাউজার এবং আইওএস কের্নেলে নিরাপত্তাগত দুর্বলতাকে কাজে লাগিয়ে আইওএস ১৫ ডিভাইসে হামলা সম্ভব হয়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাশমিকাকে ‘তামিল অভিনেত্রী’ বলায় বিপাকে জাভেদ আখতার

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার হিন্দি উচ্চারণ নিয়ে সমা...

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা নিজের ধর্মীয় বিশ্বাস,...

কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, পাবেন ৫৯ হাজার ডলার

কানাডায় গবেষণার সুযোগ দিচ্ছে ইউনিভার্সিটি অব টরন্টো। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা