টেকলাইফ

ডেটিং অ্যাপ আনছে ফেসবুক

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নতুন একটি ডেটিং অ্যাপ আনছে। ‘স্পার্কড’ নামের অ্যাপটিতে প্রথমে চার মিনিটের ভিডিও ডেটিং করা যাবে। সরাসরি মেসেজিংয়ের বদলে ভিডিওর মাধ্যমে অ্যাপটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। তারা জানিয়েছে, বাজারে অন্য ডেটিং অ্যাপের তুলনায় এটি আলাদা হবে। তবে ডেটিং অ্যাপটিতে ঠিক কতটি ভিডিও করা যাবে সেটি স্পষ্টভাবে বলা হয়নি।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, স্পার্কড নামের অ্যাপ্লিকেশন থেকে চার মিনিটের ভিডিও করার ব্যবস্থা রয়েছে। তবে এখানে পাবলিক প্রোফাইল থাকবে না। অ্যাপটি নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ৪৭ জন মানুষের ওপর পরীক্ষা করা হচ্ছে।

নতুন ডেটিং অ্যাপের মাধ্যমে কোনো সিঙ্গেল ব্যক্তি ভালোবাসার মানুষ খোঁজার জন্য সরাসরি উপস্থিত হন। তবে পাবলিক প্রোফাইল না থাকার কারণে নিবন্ধনের সময় বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। কোন ধরনের মানুষের সঙ্গে তিনি ডেট করতে চান সে কথাও উল্লেখ করতে হয়।

অ্যাপটিতে কারও সঙ্গে ডেটের শিডিউল পেলে ১০ মিনিটের ভিডিও করার অনুমতি মিলবে। এই অ্যাপ অ্যাপলের অ্যাপ-স্টোর বা গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে হবে না। সরাসরি ব্রাউজার থেকেই সাইনআপ করতে হবে।

উল্লেখ্য, স্পার্কড অ্যাপ ফেসবুকের প্রথম ডেটিং অ্যাপ নয়। ২০১৯ সালে তারা ফেসবুক ডেটিং নামে একটি অ্যাপ চালু করেছিল।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা