টেকলাইফ

দেশে এবছরই চালু হবে ফাইভজি : জয়

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন- ‘বাংলাদেশের অবকাঠামো অনেক প্রতিবেশী দেশের চেয়ে ভালো। আমরা ফাইভজি চালু করার দিকে নজর দিচ্ছি। আমরা এ বছরই চেষ্টা করবো ফাইভজি চালু করার।’

মঙ্গলবার (০৬ এপ্রিল) রাতে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশে প্রতি বছর ৬০ হাজার টেকনিক্যাল গ্র্যাজুয়েট বের হচ্ছেন। আমরা উদ্যোক্তা তৈরি করার দিকে নজর দিচ্ছি। বাংলাদেশে স্টার্ট-আপ তৈরির দিকেও নজর দিচ্ছি। দেশে দ্রুত আইটি উদ্যোক্তা বাড়ছে এবং বাংলাদেশের কিছু স্টার্ট-আপ কোম্পানি, যেমন- পাঠাও বা বিকাশ সারাবিশ্বে স্বীকৃতি পেয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, ‘৮ থেকে ১০ বছর আগেও কেউ চিন্তা করেনি, আমাদের স্টার্ট-আপ কোম্পানিগুলোর মূল্য ১০০ কোটি ডলার হবে। তবে এটি কেবল শুরু। উইচ্যাট বা আলিবাবার মতো কোম্পানি বাংলাদেশে তৈরি হবে এবং এখানে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির বিনিয়োগ করার মতো যথেষ্ট সুযোগ আছে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা