টেকলাইফ

ইউটিউব ব্যবহারে নতুন নির্দেশনা

সান নিউজ ডেস্ক : অর্থ আয়ের পথ আরও সহজ করতে দিতে নতুন টুল নিয়ে আসছে ইউটিউব। নতুন টুলটি নিজে থেকে ভিডিও পরীক্ষা করে কনটেন্ট নির্মাতাকে জানিয়ে দেবে সম্ভাব্য কোনো কপিরাইট দাবি উঠতে পারে কিনা। এতে ভিডিও প্রকাশের আগেই বিজ্ঞাপন নিষেধাজ্ঞার মুখে পড়ার হাত থেকে বাঁচার সুযোগ পাবেন নির্মাতারা।

ইউটিউব নিজেদের নতুন টুলটির নাম দিয়েছে চেকস। প্লাটফর্মটির স্টুডিও ডেস্কটপের আপলোড প্রক্রিয়াতেই মিলবে নতুন টুলটি। দ্য ভার্জ।

গুগল মালিকানাধীন স্ট্রিমিং সেবাটি জানায়, এতদিন কোনও কপিরাইট লঙ্ঘনের চিন্তা ছাড়াই ইউটিউবে ভিডিও আপলোড করতে পারতেন নির্মাতারা। এ ধরনের কোনও সমস্যা হলে পরে তাদের অবহিত করত ইউটিউব। সাধারণত ৩ মিনিটের মধ্যেই কপিরাইট পরীক্ষা সম্পন্ন হয়ে যাবে, অন্যদিকে মনিটাইজেশন পরীক্ষায় আরও কয়েক মিনিট বেশি সময় লাগবে। আনুমানিক কত সময় লাগবে আপনি তা পর্দায় দেখতে পারবেন।

তারা আরও জানায়, আপনাকে আর প্রাইভেট বা আনলিস্টেড হিসেবে ভিডিও প্রকাশ করতে হবে না। পরীক্ষা সম্পন্ন হয়ে গেলে আপনি জেনে নিতে পারবেন আপনার ভিডিও মনিটাইজেশন বা প্রদর্শন উপযুক্ততার সম্ভাব্যতার ব্যাপারে। তবে ভিডিও প্রকাশের পরও কোনও ধরনের সীমাবদ্ধতার মুখে পড়তে পারেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা