টেকলাইফ

পাঁচ মিনিটে শনাক্ত হবে করোনা

টেকলাইফ ডেস্ক:

বিশ্ব পরিস্থিতিতে করোনাভাইরাসের সংক্রমণে পুরো বিশ্ব এখন টালমাটাল। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন করোনার প্রতিরোধে প্রয়োজন বিচ্ছিন্ন থাকা এবং দ্রুততম সময়ে করোনা শনাক্তের পরীক্ষা করা।

সম্প্রতি প্রযুক্তির নতুন একটি ধাপ কাজটিকে বেশ সহজ করে দিতে যাচ্ছে। যন্ত্রটির নাম আইডি নাউ ল্যাব-ইন-অ্যা-বক্স।

সম্প্রতি অ্যাবোটের নতুন এ যন্ত্রের কথা জানায় এনগেজেট।

অ্যাবোট এর টোস্টার আকৃতির এই যন্ত্রটি মাত্র পাঁচ মিনিটে করোনাভাইরাস শনাক্তের সফল পরীক্ষা করতে পারছে। আর সম্পূর্ণ পরীক্ষাটি করতে যন্ত্রটি সময় নিচ্ছে মাত্র ১৩ মিনিট।

এই যন্ত্রের সাহায্যে শুধু হাসপাতাল নয় বরং ছোটখাটো ক্লিনিকে বসেও কোভিড-১৯ এর পরীক্ষা করা সম্ভব।

এনগেজেট জানায়, এটি মলিকুলার টেস্টিং প্রক্রিয়ায় করোনা শনাক্তের কাজ করে। ফলে অন্যান্য পদ্ধতিতে যেখানে ঘণ্টা বা দিন লেগে যায়, সেখানে নতুন এ যন্ত্রের মাধ্যমে অল্প সময়েই করোনা শনাক্তের পরীক্ষা করা সম্ভব।

নির্মাতা প্রতিষ্ঠান যন্ত্রটির উৎপাদন বাড়াতে কাজ শুরু করেছে এবং প্রতিষ্ঠানটি আশা করছে আগামী এক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের ভেতরে এই যন্ত্রের মাধ্যমে দিনে ৫০ হাজার পরীক্ষা করা সম্ভব হবে।

আইডি নাও প্ল্যাটফর্মটি অবশ্য ইতোমধ্যে আমেরিকার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। আশা করা যাচ্ছে এর মাধ্যমে খুব দ্রুত রোগীদের শনাক্ত করা সম্ভব হবে এবং দ্রুত তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা