টেকলাইফ

৬ বছর পূর্বে মারা যাওয়া মেয়ের সঙ্গে মায়ের আবেগি সাক্ষাৎ!

আন্তর্জাতিক ডেস্ক:

ডিজিটাল প্রযুক্তি এখন বাস্তবতাকেও হার মানাতে শুরু করেছে। অতীতে হারিয়ে যাওয়া আবেগকেও বর্তমানে ধরে রাখার মতো এক ঘটনা গঠিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি গবেষকরা।

ছয় বছর আগে মারা যাওয়া মেয়েকে ভার্চুয়াল বাস্তবাতায় মায়ের সঙ্গে সাক্ষাৎ করালেন দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিবিদরা। মৃত মেয়ের সঙ্গে ওই মায়ের কথোপথনের আবেগঘন এক ভিডিও প্রকাশ করেন তারা। এর পরই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে হইচই শুরু হয়েছে।

সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায় ২০১৬ সালে লিউকোমিয়ায় মারা যান ছোট্ট শিশু না-ইয়ন। সেই শিশুটিকে ভার্চুয়াল বাস্তবাতায় মায়ের সামনে হাজির করা হয়। এ সময় ভিডিওতে দেখা যায় মা ঝাং জি সাং মেয়ের সঙ্গে কথা বলছেন, আবেগে মেয়েকে ছুঁয়ে আদর করছেন। আর মৃত মেয়েকে সামনে পেয়ে অঝোর ধারায় কাঁদছেন।

তবে ঝাং জি কাঁদলেও বাস্তবে আসেনি তার মেয়ে। ঝাং জি এর হাতে স্পর্শকাতর গ্লাভস ও চোখে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) বক্স লাগানোর মাধ্যমে ভার্চুয়ালি তার মেয়েকে সামনে আনা হয়। এ সময় মা মেয়ের সঙ্গে কথা বলেন এবং সেন্সরের মাধ্যমে মেয়েকে ছুঁয়ে আদরও করেন।

এটা সম্ভব করতে প্রযুক্তিবিদদের ঘাম ঝড়াতে হয়েছে। প্রথমে তারা না-ইয়ান এর ছবি নিয়ে তার মতো এনিমেশন তৈরি করেন। পরে সেই এনিমেশনকে সংযুক্ত করা হয় ভিআর বক্স ও সেন্সর হ্যান্ড গ্লাভসে।

সম্প্রতি দক্ষিণ কোরিয়ার একটি টেলিভিশন এই ভার্চুয়াল রিয়েলিটির ভিডিও প্রচার করে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গ্রিন স্ক্রিন কক্ষে মা ঝাং জি ভিআর বক্স ও গ্লাভস পরে মেয়েকে ডাকছেন। এসময় তিনি ভার্চুয়ালি দেখতে পান, মায়ের ডাক শুনে তার মৃত মেয়ে দৌড়ে তার দিকে ছুটে আসে।

তারপরই মা-মেয়েতে কথা শুরু হয়। এসময় মেয়েটি বলে, ‘মা, তুমি কোথায় ছিলে? তোমাকে আমার খুব মনে পড়ে। আমাকে তোমার মনে পড়ে?’

উত্তর দেয়ার আগেই বাস্তবে কেঁদে ফেলেন মা। কাঁদতে কাঁদতে বলেন, তোমাকেও আমার খুব মনে পড়ে। এসময় মা তার মেয়েকে ছুঁয়ে আদর করেন।

মা-মেয়ের এমন ভার্চুয়াল মিলনের সময় এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। সে আবেগ তখন উপস্থিত সবাইকে ছুঁয়ে যায়।

এ ঘটনাকে মানুষের আবেগ আর বিশ্বাস নিয়ে প্রতারণা হিসেবে দেখছেন সমালোচকরা। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর দক্ষিণ কোরিয়ার বহু মানুষ এ ধরণের রিয়েলিটির বিরোধিতা করছেন।

মা-মেয়ের আবেগঘন ভিডিও

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

বাগেরহাটে চার সরকারি কৌঁসুলির পদত্যাগ

বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) একযোগে পদত্যাগ কর...

ট্রাম্পের অভিবাসন নীতিতে কমছে জনসমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে দেশটির নাগরিকদের মধ্য...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট...

ডলারের দাম ১২৬ টাকায়, বাড়ছে চাপ

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের চাহিদা...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা