সংগৃহীত
খেলা

বিপিএলে রাসেল-নারিন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে ঢাকায় এসেছেন তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। তারা দুজনই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামবেন।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত বছরের সেপ্টেম্বরে তাদের দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছিল কুমিল্লা। তবে আইএল টি-টোয়েন্টির কারণে বিপিএলের শুরুর দিকে যোগ দিতে পারেননি তারা। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিটি লিগ থেকে তাদের দল ছিটকে পড়ায় কিছুটা আগেই বিপিএলে যোগ দিয়েছেন তারা।

আরও পড়ুন : হেরে রেকর্ড গড়ল ঢাকা

চট্টগ্রামে টিম হোটেলে উঠেছেন এই দুই ক্রিকেটার। সব ঠিকঠাক থাকলে আগামী ১৯ ফেব্রুয়ারি তাদের মাঠে দেখা যেতে পারে।

এদিন দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা। কোয়ালিফায়ার নিশ্চিত করার লড়াইয়ে বিদেশি কোটায় মাঠে নামতে পারেন রাসেল ও নারিন।

আরও পড়ুন : এক চোখে সাকিবের খেলা সহজ

এদিকে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সব কিছু বিবেচনায় ফ্র্যাঞ্চাইজিটির প্লে-অফে খেলা একপ্রকার নিশ্চিত।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা