সংগৃহীত ছবি
খেলা

বিপিএল ছাড়লেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক : বিপিএলের চলতি আসর থেকে সময়িক বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার ( ৩১ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স।

এদিকে চলমান বিপিএলে টানা ৫ ম্যাচে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। দলটির পেসার ও অধিনায়ক মাশরাফি চোটের কারণে বোলিং করতে পারছিলেন না নিয়মিত। ম্যাচ খেলার মতো ফিটও নন তিনি।

আরও পড়ুন : বরিশালের হ্যাটট্রিক হার

তবু খেলে যাওয়ায় শুরু থেকেই সমালোচিত হচ্ছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এবার নিজে থেকেই চলতি বিপিএল থেকে বিরতি নিলেন মাশরাফি। সম্প্রতি জাতীয় সংসদের হুইপ হয়েছেন তিনি। সেই দায়িত্ব নিতেই এ সিদ্ধান্ত সিলেট অধিনায়কের।

বিপিএলের চলতি আসরে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে এক উইকেট পান মাশরাফি। মোহাম্মদ মিঠুন সিলেটকে চলতি আসরের বাকি সময় নেতৃত্ব দেবেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা