সংগৃহীত ছবি
খেলা

যুবককে চড় মারলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাগুরা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান বিব্রতকর পরিস্থিতির শিকার হয়ে ধৈর্য হারিয়ে এক ভক্তকে চড় মেরেছেন।

আরও পড়ুন : ব্রাজিলের কোচ দিনিজ বরখাস্ত

রোববার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের চড় মারার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, কোনো একটি স্থানে জনতারে ভীড়ের মাঝে পড়েন সাকিব। সেখানে তাকে ঘিরে ধরেন ভক্তরা। একপর্যায়ে উপস্থিত জনতার মধ্যে একজনের আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে চড় মেরে বসেন সাকিব।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সাকিবকে ঘিরে ধরে হাঁটছিলেন তার কর্মী-সমর্থকরা। এর মধ্যে এক যুবক পেছন থেকে সাকিবকে জড়িয়ে ধরেন এবং জামা টেনে ধরে রাখেন। এতে বিরক্ত হয়ে সাকিব ওই যুবককে কষে একটা চড় মারেন।

আরও পড়ুন : বিপিএলের প্রস্তুতি শুরু সাকিবের

এর আগে রোববার সকালে দরিমাগুরা স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন সাকিব। সেখানে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর আরও কিছু কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে লড়ছেন সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা