ছবি : সংগৃহিত
খেলা

ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টির ৫ উইকেটের ঐতিহাসিক জয়ে ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ইশতেহার সফলভাবে বাস্তবায়ন করেছি

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

নিউজিল্যান্ডের নেপিয়ারে কিউইদের বিপক্ষে ৫ উকেটের সহজ জয় পায় টাইগাররা। ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে মেহেদী-লিটন। শেষ দিকে ১৪ বলে ১৯ রানের লক্ষ্য তাড়া করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেহেদী। লিটন দাশ ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ঝড়ে নিহত ৮

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলে নিউজিল্যান্ড। জবাবে খেলতে নেমে ১৮ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান এসেছে জিমি নিশামের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ২৬ রানে ৩ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা