খেলা

ফাতির জোড়া গোলে বার্সার জয়

১৭ বছর বয়সী আনসু ফাতির জোড়া গোলে লেভান্তেকে হারালো বার্সেলোনা। রবিবার রাতে ক্যাম্প ন্যুতে ২-১ গোলের জয় পেয়েছে কিকে সেতিয়েনের শিষ্যরা।

দুই মিনিটের মধ্যে মেসির দুটি দারুণ পাস, বল জালে জড়াতে ভুল করেননি আনসু ফাতি। দুটি দারুণ গোলে কাল রাতে ন্যু ক্যাম্পে ইতিহাসের অংশ হয়ে গেলেন ফাতি। ইতিহাসটা লা লিগায় সবচেয়ে কম বয়সে জোড়া গোলের। লেভান্তেকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়ে আনলো বার্সা।

ম্যাচে প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেললেও গোলের জন্য বার্সেলোনাকে অপেক্ষা করতে হয়েছে ৩০ মিনিট পর্যন্ত। মাঝমাঠ থেকে বাড়ানো লিওনেল মেসির থ্রু দারুণভাবে রিসিভ করে প্রতিপক্ষ গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে ঠিকানা খুঁজে নেন ফাতি। পরের মিনিটে মেসির বাড়ানো বল ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন এই প্রতিভাবান তরুণ ফুটবলার। ম্যাচের অতিরিক্ত সময়ে একটি গোল পরিশোধ করে লেভান্তে।

এই জয়ের ফলে ২২ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকলো বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচ থেকে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। তিন নম্বরে থাকা গেতাফের পয়েন্ট ৩৯।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা