খেলা

প্রোটিয়াদের হারিয়ে সেমিতে টাইগার যুবারা

স্পোর্টস ডেস্ক

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আধিপত্য বিস্তার করে খেলে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে ১০৪ রানের বড় জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ।

৩০ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আজকের খেলায় বাংলাদেশের সামনে কোনো বাধাই হয়ে দাঁড়াতে পারলো না স্বাগতিকরা। মাত্র ৪২.৩ ওভারে ১৫৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ যুব দলের এই জয়ের কৃতিত্ব বামহাতি স্পিনার রাকিবুলের। এই আসরের প্রথম হ্যাটট্রিকের কীর্তি যার। সেই রাকিবুলের স্পিনেই দিশেহারা প্রোটিয়ারা।

তবে ওপেনিং জুটিতে শুরুর আঘটাতটা ছিল পেসার তানজিম হাসান সাকিবের। ১৫ রানে ব্যাট করতে থাকা খানইয়া কোটানিকে ফিরিয়েছেন তিনি।

এর পর জোনাথন বার্ডকে ফিরিয়ে আঘাত হানা শুরু রাকিবুলের। এক ওভার বিরতি দিয়ে বোল্ড করে ফিরিয়েছেন অধিনায়ক ব্রাইস পারসনসকে। মাঝে সাকিবের বলে বোল্ড হয়ে ফিরেছেন কারেলিস, শরিফুলের বলে জ্যাক লিস। এরপর আবার রাকিবুলের ঘূর্ণি। বিদায় দিয়েছেন মোলেস্টেন, ফন ভাউরেন ও সর্বোচ্চ স্কোরার লুক বিউফোর্টকে (৬০)।

১৯ রানে ৫ উইকেট নিয়েছেন রাকিবুল। ৪১ রানে দুটি সাকিবের।

এর আগে পচেফস্ট্রুমে টস হেরে ব্যাট করে ৫ উইকেটে ২৬১ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে আধিপত্য বিস্তার করে খেলেছেন ওপেনার তানজিদ হাসান। ওপেনিং জুটিতে উপহার দিয়েছেন ৬০ রান। ১৩তম ওভারে সঙ্গী পারভেজ হোসেন ইমন ১৭ রান করে ফিরলেও অপরপ্রান্ত আগলে খেলেছেন দীর্ঘক্ষণ।

দ্রুত মাহমুদুল হোসেন জয় ৩ রানে বিদায় নিলে জুটি গড়েন তৌহিদ হৃদয়ের সঙ্গে। তানজিদকে ৮০ রানে বিদায় দিয়েছেন ফন ভাউরেন। এর পরে শাহাদাতের সঙ্গী হন হৃদয়।

৫১ রানে হৃদয় ফিরলে শেষ দিকে স্কোরবোর্ড সমৃদ্ধ হয় মূলত শাহাদাত হোসেনের আগ্রাসী ব্যাটিং। শেষ ৫ ওভারে প্রোটিয়াদের ওপর চড়াও হয়ে ৪৯ রান তুলতে ভূমিকা ছিল তার।

৭৬ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ১ ছয়ের মার। অধিনায়ক আকবর আলী তার সঙ্গে ১১ বলে ১ চারের সহায়তায় ১৬ রানে অপরাজিত ছিলেন।

প্রোটিয়াদের হয়ে ২ উইকেট নিয়েছেন ফেকো মোলেস্টেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ
৫ উইকেটে ২৬১/৫০ ওভার

দক্ষিণ আফ্রিকা
১৫৭ রানে অল আউট/ ৪২.৩ ওভার

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

জুলাই আন্দোলনে বিএনপি নেতারা গর্তে ছিলেন: রুমিন ফারহানা 

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা দাবি করেছেন, জুলাই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা