সংগৃহীত ছবি
খেলা

ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

এ ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অজিরা। মার্কাস স্টোয়নিসের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ক্যামেরুন গ্রিন। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে ডাচরা।

আরও পড়ুন : টাইগারদের বিপক্ষে প্রোটিয়াদের সংগ্রহ ৩৮২

দীর্ঘ ১৬ বছর পর ওয়ানডে ফরম্যাটে মুখোমুখি হচ্ছে এই দুই দল। সর্বশেষ ২০০৭ সালে বিশ্বকাপের মঞ্চে দেখা হয়েছিল তারা। এখন পর্যন্ত ওয়ানডেতে দুইবারের মুখোমুখি বিশ্বকাপের মঞ্চে এবং প্রতিবারই জয় পেয়েছে অজিরা। ২০০৩ বিশ্বকাপের ম্যাচে ৭৫ রানে এবং ২০০৭ সালের আসরে ২২৯ রানে জিতেছিল ক্যাঙ্গারুর দল।

অস্ট্রেলিয়া একাদশ :
প্যাট কামিন্স (অধিনায়ক), মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

নেদারল্যান্ডস একাদশ :
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিড, পল ফন মিকেরেন, রুলফ ফন ডার মারউই, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা