ছবি-সংগৃহীত
খেলা

 অধিনায়কত্ব চান শান্ত

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শান্ত। এ ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশের অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তার।

আরও পড়ুন: রান ছাড়াই সাজঘরে সৌম্য

তার এর আগে ঘরোয়া ক্রিকেটের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। তবে দেশের হয়ে এবারই প্রথম। এই তরুণ ব্যাটার খুবই উচ্ছ্বসিত।

শান্ত বলেছেন, দেশকে নেতৃত্ব দেওয়াটা তার জন্য সম্মানের। ভবিষ্যতে যদি আবারও সুযোগ আসে তাহলে সেটা হাসি-মুখেই গ্রহণ করবেন তিনি।

তিনি বলেন, 'শুরু থেকে জার্নিটা ভালো যাচ্ছে। অনেকদূর যাওয়া বাকি। প্রত্যেকটা সময় উপভোগ করেছি। ভালো সময় বলেন, খারাপ সময় বলেন প্রত্যেকটা সময়ই উপভোগ করার চেষ্টা করেছি। ভবিষ্যতে যদি সেই সুযোগ আসে।

আরও পড়ুন: সোধির কাছে হারল বাংলাদেশ

দেশের হয়ে নেতৃত্ব দেয়ার অবশ্যই সেটা করার চেষ্টা করবো। এটা আসলে প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন। এ সুযোগটা আমার এক ম্যাচের জন্য আসছে। ভবিষ্যতে যদি আবারও সুযোগ আসে ভালোভাবে করারই চেষ্টা করবো।'

এই টাইগার ব্যাটার জানিয়েছেন, এমন অর্জনে আমার পরিবার গর্বিত। যে কারণে এখন মাঠে নেমে উপভোগ করাই তার মূল লক্ষ্য, 'একজন ক্রিকেট প্লেয়ার হিসেবে এটা আমার ও আমার পরিবারের সদস্যদের জন্য অনেক গর্বের বিষয়। আমাকে এ সুযোগটা ক্রিকেট বোর্ড তৈরি করে দিয়েছে। আমি খুবই উদগ্রীব কালকে উপভোগ করবো ইনশাল্লাহ।'

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা