খেলা

বাবা হারালেন পেসার রুবেল

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার এবার বাবাকে হারালেন। তার বাবা সিদ্দিকুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আরও পড়ুন: ঢাকায় নিউজিল্যান্ড দল

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুবেল। সেখানে টাইগার এ পেসার লিখেছেন, ‘আমার বাবা আর নেই … সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন।’

জানা যায়, বছর খানেকের বেশি সময় ধরেই পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন রুবেলের বাবা। এই নিয়ে গত জুন মাসেও একটি ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি।

রুবেল লিখেছেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার উপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা ১ বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।’

আরও পড়ুন: দলে ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ

দোয়া চেয়ে রুবেল আরও লিখেছিলেন, ‘সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন (আমিন) মহান সৃষ্টিকর্তা চাইলে পৃথিবীতে সব কিছুই সম্ভব এবং মন থেকে দোয়া করি। পৃথিবীর সমস্ত বাবাদের যেন মহান আল্লাহ সুস্থ রাখেন।’

২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর রুবেল ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। ২০২২ সালে টেস্ট থেকে অবসর নেওয়া এই পেসার সাদা পোশাকে পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়াও ওয়ানডেতে ১২৯ ও টি-টোয়েন্টিতে তার শিকার ২৮টি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা