সংগৃহীত ছবি
খেলা
নিউজিল্যান্ড সিরিজ

দলে ফিরলেন তামিম-মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : চলতি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগার দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান লিটন কুমার দাস।

আরও পড়ুন : ভারতকে হারিয়ে দেশে ফিরল বাংলাদেশ

এশিয়া কাপের স্কোয়াডে থাকা ব্যাটার নাইম শেখ, আফিফ হোসেন এবং শামীম হোসেন জায়গা হারিয়েছেন। দলে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও কাজী নুরুল হাসান সোহান।

এছাড়া প্রথমবারের মতো স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন অনাভিষিক্ত ক্রিকেটার। তারা হলেন- বাঁহাতি ব্যাটার জাকির হাসান, পেসার সৈয়দ খালেদ আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন।

আরও পড়ুন : টাইগারদের চ্যালেঞ্জিং স্কোর

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, আনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন ও খালেদ আহমেদ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা