সংগৃহীত
খেলা

খেলার আগেই দুঃসংবাদ পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে
শ্রীলংকার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলেন সাকিব। নিউজিল্যান্ডের তারকা পেসার টিম সাউদি টাইগার এ অধিনায়ককে টপকে আবারও টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন।

আরও পড়ুন: বিকালে মাঠে নামছে টাইগাররা

বুধবার (৩০ আগস্ট) ইংল্যান্ডের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ওভারেই জনি বেয়ারস্টোকে সাজঘরে ফিরিয়ে শীর্ষস্থান নিজের দখলে নেন কিউই এ পেসার। গত মার্চে সাউদিকে টপকে গিয়েছিলেন সাকিব।

সাউদি ১৪০ উইকেট নিয়ে সিরিজের ১ম ম্যাচ শুরু করেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেট নিয়ে এখন শীর্ষে তিনি। নিজের কাছে টিম সাউদি এ রেকর্ডটা অবশ্য অনেক দিন রাখতে পারবেন। কারণ আগামী ডিসেম্বরে সাকিব পরবর্তী টি-টোয়েন্টি খেলবেন, এই নিউজিল্যান্ডের বিপক্ষে।

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের হার

বর্তমানে টি-টোয়েন্টিতে সাউদির ১১১ ম্যাচে উইকেট সংখ্যা এখন ১৪১টি। তার পরেই আছেন সাকিব ১১৭ ম্যাচে ১৪০ উইকেট নিয়ে। সাকিব সাউদির চেয়ে অনেক কম ম্যাচ খেলে ১৩০ উইকেট নিয়ে ৩ নম্বরে আছেন রশিদ খান।

একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট শিকারি বোলার:

টিম সাউদি- ১৪১

সাকিব আল হাসান ১৪০

রশিদ খান ১৩০

ইশ সোধি ১১৯

লাসিথ মালিঙ্গা ১০৭

সান নিউজ/ এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা