সংগৃহীত ছবি
খেলা

হিথ স্ট্রিকের মৃত্যুর খবর গুজব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক মারা যাওয়ার খবরটি গুজব। আজ হঠাৎ করেই ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। কিন্তু এর ঘণ্টা চারেক পর জানা যায়, খবরটি ভুয়া। হিথ স্ট্রিক নিজেই জানান, আমি বেঁচে আছি।

আরও পড়ুন : না ফেরার দেশে হিথ স্ট্রিক

স্ট্রিকের মৃত্যুুর গুজবটি ছড়িয়ে পড়ে তার জাতীয় দলের সাবেক সতীর্থ হেনরি ওলোঙ্গার একটি টুইটের সূত্র ধরে। পরে অবশ্য ওলোঙ্গা সেই টুইট মুছে নতুন করে টুইটে নিশ্চিত করেছেন, মারা যাননি স্ট্রিক।

তিনি নতুন করে টুইটে লিখেন, ‘আমি নিশ্চিত করতে পারি যে হিথ স্ট্রিকের মৃত্যুর গুজব ব্যাপকভাবে অতিরঞ্জিত হয়েছে। আমি মাত্র তার কাছ থেকেই শুনলাম। থার্ড আম্পায়ার তাকে ফিরিয়ে এনেছেন। তিনি ভালোভাবেই জীবিত আছেন, বন্ধুরা।’

আরও পড়ুন : যেভাবে কাটবেন বিশ্বকাপের টিকিট

হিথ স্ট্রিকের মৃত্যুর খবর প্রকাশ করেছিল রয়টার্স, গার্ডিয়ানের মতো বড় বড় সংবাদমাধ্যম। এরপর যখন জানা যায়, স্ট্রিক বেঁচে আছেন; বিভিন্ন সংবাদমাধ্যমের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। স্ট্রিক নিজেই নিশ্চিত করেন, তিনি মারা যাননি।

টাইমস অব ইন্ডিয়াকে স্ট্রিক বলেন, ‘এটা খুবই নির্বুদ্ধিতা, বিদ্বেষপূর্ণ গুজব। এই বিষয়টি যাচাই করা এবং এতে সাহায্য করায় ধন্যবাদ। এটি পুরোপুরিই একটি গুজব।’

আরও পড়ুন : এশিয়া কাপ শেষ এবাদতের!

ভারতীয় পত্রিকা মিড ডে স্বয়ং স্ট্রিককে উদ্ধৃত করে জানিয়েছে, বেঁচে আছেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার। নিজের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়াটাকে দুঃখজনকও বলেছেন স্ট্রিক।

হোয়াটসঅ্যাপ বার্তায় মিড ডেকে স্ট্রিক জানান, ‘এটা গুজব। আমি বেঁচে আছি, ভালোই আছি। আমি খুব দুঃখ পেয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে এত বড় একটা খবর কারও কাছ থেকে নিশ্চিত না হয়েই কীভাবে ছড়িয়ে দেওয়া হয়। আমার মনে হয় যে সূত্র এই খবর ছড়িয়েছে তার ক্ষমা চাওয়া উচিত।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা