সংগৃহীত ছবি
খেলা

না ফেরার দেশে হিথ স্ট্রিক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার হিথ স্ট্রিক মারা গেছেন। ৪৯ বছর বয়সী এই ক্রিকেটার ক্যান্সারের সঙ্গে বহুদিন যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী সাথে জিনপিংয়ের বৈঠক আজ

বুধবার (২৩ আগস্ট) সকালে হিথ স্ট্রিকের সাবেক সতীর্থ হেনরি ওলেঙ্গা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

টুইটারে হেনরি ওলেঙ্গা লিখেন, দুঃখের সংবাদ এসেছে যে হিথ স্ট্রিক পরপারে চলে গেছে। শান্তিতে থেকো কিংবদন্তি। আমাদের দেশের সেরা অলরাউন্ডার। তোমার সঙ্গে খেলাটা ছিল আনন্দের। যখন আমার বোলিং স্পেল শেষ হয়ে যাবে, তখন পরপারে তোমার সঙ্গে দেখা হবে।

আরও পড়ুন : মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

জিম্বাবুয়ের জার্সিতে ১৮৯টি ওয়ানডে এবং ৬৫টি টেস্ট খেলেছেন হিথ স্ট্রিক। ৬৫ টেস্টে ২১৬ উইকেটের পাশাপাশি ১৯৯০ রান করেছেন তিনি। আর ওয়ানডে ফরম্যাটে দুই হাজার ৯৪৩ রানের পাশাপাশি শিকার করেছেন ২৩৯টি উইকেট। ২০০৫ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি।

বর্ণাঢ্য ক্রিকেট খেলা থেকে অবসর শেষে কোচিং পেশায় জড়িত হন স্ট্রিক। ২০১৪ সালের মে মাসে টাইগারদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৬ সাল পর্যন্ত মুস্তাফিজ-রুবেলদের বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। টাইগারদের দায়িত্ব ছেড়ে পরবর্তীতে ব্যাঙ্গালুরের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হন তিনি।

আরও পড়ুন : ঢাকাসহ ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

২০২১ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগে আইসিসি তাকে ৮ বছরের ন্য নিষিদ্ধ করে। তবে ৪৯ বছর বয়সী এই ক্রিকেটার সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা