ছবি-সংগৃহীত
খেলা

এশিয়া কাপ শেষ এবাদতের!

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেন। আসন্ন এই টুর্নামেন্টে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এবাদতের বদলি হিসেবে স্কোয়াডে সুযোগ মিলতে পারে অতিরিক্ত স্কোয়াডে থাকা তানজিম সাকিবের। আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় আছেন এই তরুণ পেসার।

আরও পড়ুন : ভারতের এশিয়া কাপের দল ঘোষণা

আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। সামনে যেহেতু বিশ্বকাপ, এখন তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আসন্ন এশিয়া কাপের ১৭ সদস্যের দলে রাখা হলেও শেষ পর্যন্ত হয়ত খেলা হচ্ছে না এই পেসারের।

মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘এবাদত পুরোপুরি ফিট হয়ে ওঠেনি, পাশাপাশি বিশ্বকাপের আগে আমরা ঝুঁকিও নিতে চাইছি না। কাল ফিজিওর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। তবে ইবাদত না গেলে তানজিম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেওয়া হবে।’

আরও পড়ুন : বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেলেন দুঃসংবাদ!

কয়েকদিন ধরে এশিয়া কাপের স্কোয়াডের সঙ্গে অনুশীলন করছিলেন খালেদ। এ ছাড়া তানজিম সাকিব ছিলেন এশিয়া কাপের স্ট্যান্ডবাই হিসেবে। এখন দুজনের কাকে নেয় বিসিবি সেটিই দেখার বিষয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা