ছবি-সংগৃহীত
খেলা

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন হারমানপ্রিত

স্পোর্টস ডেস্ক : ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রিত কাউরকে দুই ম্যাচ নিষিদ্ধ করলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে এই শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আরও পড়ুন : শেষ ওভারের নাটকীয়তায় ড্র!

শনিবার (২২ জুলাই) মিরপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুটি বড় অপরাধ করেন হারমানপ্রিত। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন তিনি। এরপর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেও বির্তকিত কান্ড করেন ভারত অধিনায়ক।

হারমানপ্রীতের এমন আচরণের জন্য তার বিরুদ্ধে আইসিসির আচরণবিধির লেভেল-টু ভঙ্গের শাস্তি আরোপ করা হয়েছে। যদিও এই শাস্তি দিতে প্রায় তিনদিন সময় নিয়েছে আইসিসি।

ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার পাশাপাশি তার নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে হারমানপ্রিতের নামের সঙ্গে। আর আম্পায়ারকে নিয়ে প্রকাশ্যে বাজে মন্তব্য করায় ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ভারতীয় অধিনায়ক। সবমিলিয়ে হারমানপ্রিতের নামের সঙ্গে যুক্ত হয়েছে ৪টি ডিমেরিট পয়েন্ট।

আরও পড়ুন : ইতিহাস গড়লেন নাহিদা-ফারজানা

আইসিসির নীতিমালা অনুযায়ী, ২৪ মাস সময়ের মধ্যে কোনো ক্রিকেটারের নামের পাশে ৪টি ডিমেরিট পয়েন্ট থাকলে ২টি সাসপেন্ড পয়েন্ট হয়। হারমানপ্রীতের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। ফলে ১টি টেস্ট কিংবা ২টি ওয়ানডে অথবা ২টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। তার দল যে ধরনের ম্যাচ আগে খেলবে তার জন্য সেই ফরম্যাটের ম্যাচেই শাস্তি কার্যকর হবে।

আইসিসির ম্যাচ রেফারি আখতার আহমেদের প্রস্তাবিত এই শাস্তি মেনে নিয়েছেন হারমানপ্রিত। তাই নতুন করে আর শুনানির প্রয়োজন পড়েনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

ফাইনালের আগে সতীর্থদের উপহার দেন মেসি

বিশ্বকাপ জয়ের স্মৃতি ধরে রাখতে সতীর্থদের জন্য বিশেষ উপহার দিয়েছিলেন আর্জেন্টি...

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অ...

একরামুল হক হত্যা: হাসিনাসহ ১১ জনের তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে সংঘটিত বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যাকা...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা