খেলা

টাইগারদের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক : সিলেটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই জয়ে আফগানদের হোয়াইটওয়াশ করার সঙ্গে টি-টোয়েন্টিতে টানা তিনটি সিরিজ জিতল টাইগাররা।

আরও পড়ুন : ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়

রোববার (১৬ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ টি-টোয়েন্টিতে আফগানদের দেওয়া ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। তারা দুজনে ৯ ওভারে ৬৭ রান তুলে নিলে সহজ জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায় স্বাগতিকদের।

দশম ওভারে মুজিব এসে দুই ব্যাটারকে সাজঘরে ফেরান। লিটন ৩৬ বলে ৬ বাউন্ডারিতে ৩৫ আর আফিফ ২০ বলে ২ ছক্কায় ২৪ রান করে আউট হন। এরপর নাজমুল হোসেন শান্ত ৪ করে ফিরলে কিছুটা চাপে পড়েছিল টাইগাররা।

আরও পড়ুন : অল্পের জন্য রক্ষা পেলেন মেসি

তবে তাওহিদ হৃদয় ১৭ বলে ১টি করে চার-ছক্কায় ১৯ করে দলকে জয়ের অনেকটা কাছে নিয়ে আসেন। বাকি কাজটা সারেন সাকিব আল হাসান আর শামীম পাটোয়ারী। সাকিব ১১ বলে একটি করে চার ছক্কায় ১৮ আর শামীম ৭ বলে ৭ রানে বিজয়ীর বেশেই মাঠ ছাড়েন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে তাসকিন, মোস্তাফিজ ও সাকিবের বোলিং তোপে ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১৬ রানেই আটকে যায় আফগানিস্তান। এরপর বৃষ্টি আইনে আফগানদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের লক্ষ্যে মাত্র ১১৯ রানের সহজ লক্ষ্য পায় টাইগাররা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা