ছবি-সংগৃহীত
খেলা

এশিয়ানে সেমিতে উঠলেন ইমরানুর

স্পোর্টস ডেস্ক : এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।

আরও পড়ুন : ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

বৃহস্পতিবার (১৩ জুলাই) থাইল্যান্ডের ব্যাংককে ১০.২৫ সেকেন্ড সময় নিয়ে নিজের অতীত টাইমিংকে ছাড়িয়ে যান ইমরানুর। তার আগের টাইমিং ছিল ১০.২৮ সেকেন্ড। গত বছর সেপ্টেম্বরে জাতীয় সামার মিটে তিনি দৌড়িয়েছিলেন ১০.২৮ সেকেন্ডে।

থাইল্যান্ড থেকে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘ইমরান জাতীয় রেকর্ড গড়ে এশিয়ান অ্যাথলেটিক্সের সেমিফাইনাল নিশ্চিত করেছে।’

ইমরানুর যাতে ১০০ মিটারে ভালো করতে পারেন সে জন্য গতকাল (বুধবার) বাংলাদেশ অংশ নেয়নি ১০০ মিটার রিলেতে। ইমরানুরই চাননি ১০০ মিটার স্প্রিন্টের আগের দিন রিলেতে দৌড়াতে।

আরও পড়ুন : আমরা দুই ম্যাচই জিততে চাই

বাংলাদেশ কখনো এশিয়ান অ্যাথলেটিক্সের সেমিফাইনালে উঠেনি। ইমরান বাংলাদেশকে এমন গর্বের উপলক্ষ এনে দিলেন। দেশের এই দ্রুততম মানব নিয়ে এবার ফাইনালে খেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। পাশাপাশি ভালো টাইমিং করে অলিম্পিকে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাওয়ার চেষ্টা করবেন তিনি।

আগামীকাল (শুক্রবার) সকালে সেমিফাইনালে অনুষ্ঠিত হবে। ফাইনালে উঠলে সন্ধ্যায়ই বাংলাদেশ পদকের লড়াইয়ে নামবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা