ফাইল ছবি
খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে তামিমের বিদায়

স্পোর্টস ডেস্ক: অবশেষে গুঞ্জনই সত্য হলো। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন তামিম।

গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আফগানদের কাছে হারের পর মধ্যরাতে সাংবাদিকদের কাছে একটি ক্ষুদে বার্তা পাঠান তামিম। যেখানে জানান, আজ দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে কিছু বিষয়ে জানাবেন তিনি। পরে সময় পরিবর্তন করে দেড়টায় কথা জানানো হয়।

আরও পড়ুন: দুপুরে তামিমের সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, প্রায় মাসখানেক ধরেই কোমরের চোটে ভুগছিলেন এই ওপেনার। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিও খেলতে পারেননি। নিয়মিত অনুশীলন চালিয়েও শতভাগ ফিট হয়ে উঠতে পারেননি তামিম। তবে আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা