খেলা

পাকিস্তানকে গুড়িয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নারী ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৬ রানে পরাজিত করে ফাইনালে উঠে গেছে বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন : কৃষি উৎপাদন বাড়াতে হবে

মঙ্গলবার (২০ জুন) হংকংয়ে রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।

মং ককের মিশন রোড স্টেডিয়ামে দিনের শুরুতেই হানা দেয় বৃষ্টি। যে কারণে ম্যাচ গড়ায় ৯ ওভারে। শুরুতেই ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ৪ রানে সাথী রানিকে বোল্ড করে টাইগ্রেস শিবিরে প্রথম আঘাত হানেন ফাতিমা সানা। সেই থেকে শুরু। এরপর আর ১২ রান যোগ করতেই প্রথম সারির আরও ৫ ব্যাটারকে হারায় বাংলাদেশ নারী দল।

আরও পড়ুন : ২৮টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের

১৬ রানে ৬ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল দল, তখন খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেন নাহিদা আক্তার। তার ১৬ বলে ২১ রানের ইনিংসে বড় করে শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৫৯ রান তুলে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও টাইগ্রেসদের টুটি চেপে ধরা বোলিংয়ে বেশিদূর যাওয়া সম্ভব হয়নি পাকিস্তানের পক্ষে। তাদের থেমে যেতে হয় ৪ উইকেটে ৫৩ রান তুলেই। আর তাতেই বাংলাদেশ পায় ৬ রানের দুর্দান্ত এক জয়।

আরও পড়ুন : খাদ্যের অভাব হবে না

বুধবার (২১ জুন) ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৯ ওভারে ৫৯/৭ রান (নাহিদা ২১, রাবেয়া ১০*,; ফাতিমা ২-০-১০-৩)।

পাকিস্তান: ৯ ওভারে ৫৩/৪ রান (আইমান ১৮, জুলফিকার ১১, ফাতিমা ১০*)।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা