ছবি-সংগৃহীত
খেলা

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর

ক্রীড়া প্রতিবেদক : প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। টুর্নামেন্টের ফাইনালে চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়েছে তারা।

আরও পড়ুন : এশিয়া কাপের দল ঘোষণা

সোমবার (১৯ জুন) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়। এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিনাজপুর।

প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে চাঁদপুর গণি আদর্শ উচ্চ বিদ্যালয়। জবাবে ৩০.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে বিজয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিনাজপুর একাডেমি স্কুল।

এদিন লক্ষ্য তাড়া করতে নেমে দিনাজপুরের ইনিংসের ২০ ওভারের সময় শুরু হয় বৃষ্টি। সে সময় দিনাজপুরের স্কোর ছিল ৩ উইকেটে ১০২ রান।এরপর বৃষ্টি থামলে তাদের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ১৫৮ রান। সেই রান ৩০.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছায় তারা।

আরও পড়ুন : কানাডায় খেলবেন সাকিব-লিটন

ফাইনালে দলকে জেতাতে বড় অবদান রাখেন অলরাউন্ডার আইনুল ইসলাম। বল হাতে একাই ৪ উইকেট নিয়েছেন এই পেসার। পরবর্তীতে হয়েছেন ম্যান অব দ্যা ফাইনালও। ব্যাটিংয়ে সর্বোচ্চ ৪৮ রান করে দিনাজপুরের ওপেনার আবদুর রউফ।

খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান বিপণন ও যোগাযোগ কর্মকর্তা সৈয়দ রায়হান তারিক। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ ও তানভীর আহমেদ টিটু।

আরও পড়ুন : টি-টোয়েন্টি দলেও ফিরলেন আফিফ

জাতীয় স্কুল ক্রিকেট

চ্যাম্পিয়ন: দিনাজপুর একাডেমি স্কুল
রানার্স আপ: চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়

ম্যান অব দ্য ফাইনাল: আইনুল ইসলাম (দিনাজপুর)
ম্যান অব দ্যা টুর্নামেন্ট: সালমান জাহান নিয়াজি (চাঁদপুর)

সর্বোচ্চ রান: সালমান জাহান নিয়াজি (৩৬০ রান)
সর্বোচ্চ উইকেট : সোহেল রানা জীবন (৯ ম্যাচে ২৭ উইকেট, নেত্রকোণা মধুমাছি কচিকাচা বিদ্যা নিকেতন)

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ঝালকাঠিতে সাধারণ পৌরবাসীর মানব বন্ধন

ঝালকাঠি পৌরসভায় নাগরিক সনদপত্র ও চেয়ারম্যান সার্টিফিকেট নিতে গিয়ে সাধারণ মানু...

মুন্সীগঞ্জ পৌরসভার গতি ফিরবে সড়ক উন্নয়নে 

মুন্সীগঞ্জ পৌরসভার সড়কে পাশে পল্লী বিদ্যুতের প্রায় ৪০টি বৈদ্যুতিক খুঁটি নিরাপ...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধক ক্ষেপণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা