ফাইল ছবি
খেলা

মেসির না খেলার কারণ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে খেলবেন না, তা আগেই জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে, মেসির এমন ঘোষণা মোটেই বিনা মেঘে বজ্রপাতের মতো কিছু না।

আরও পড়ুন: আর্জেন্টিনার দাপুটে জয়

কিন্তু ভক্তদের মধ্যে আফসোস, আক্ষেপ বাড়ার কথা বহুগুণ। এবার সেই সব ভক্তের জন্যই ব্যাখ্যা দিলেন মেসি।

বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ ব্যবধানে জয়ের পর আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রশ্নে মেসি বলেন, ‘বিশ্বকাপ নিয়ে যা বলেছি, সেটাই স্বাভাবিক। বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হবে।’

আরও পড়ুন: টাইগারদের রানপাহাড়ে চাপা আফগানরা

মেসি আরও বলেন ‘প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন আমি উপভোগ করছি। এরপর বিশ্বকাপের বাছাইপর্ব ও কোপা আমেরিকা আছে। চিন্তা করার জন্য বিশ্বকাপ অনেক দূরের বিষয়। নতুন একটা চক্র শুরু হবে, বাছাইপর্বের ম্যাচ সামনে। যা অর্জন করেছি, তা নিয়ে বসে থাকলে হবে না। সামনে কী আসছে, তা নিয়েও ভাবতে হবে।’

প্রসঙ্গত, চীন সফরে মেসিদের পরের ম্যাচ ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপরই ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই শুরু করবে আর্জেন্টিনা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা