ছবি-সংগৃহীত
খেলা

পিঠের ব্যাথায় ভুগছেন তামিম 

ক্রীড়া প্রতিবেদক : পিঠের ব্যথায় ভুগছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ফলে আগামী বুধবার (১৪ জুন) থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। তবে তামিমের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আরও পড়ুন : হাইব্রিড মডেলেই হচ্ছে এশিয়া কাপ

ঘরের মাঠে আসন্ন এই টেস্টকে সামনে রেখে আজ (১১ জুন) সকাল থেকে অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। তবে সবার আলোচনায় তামিম ইকবালের ইনজুরি। এদিন মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে অনুশীলন শুরু হয়েছে। সেখানে দলের সঙ্গে যোগ দিয়েছেন তামিম।

যদিও এখনও তার ব্যাকপেইনের পুরোনো ব্যথা সেরে ওঠেনি। তবুও দুই দিন পর আবারও অনুশীলন করছেন ওয়ানডে ফরম্যাটের এই টাইগার অধিনায়ক।

তামিমের ইনজুরির বিষয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ওর পুরনো ব্যাকপেইন (পিঠের ব্যথা) আছে। এই ব্যথা মাঝে মাঝে বাড়ে। আবার ঔষধ খেলে কমে। এভাবে চলে তার।’

আরও পড়ুন : ঢাকায় আফগান ক্রিকেট দল

বিসিবির এই প্রধান চিকিৎসক আরো বলেন, ‘কোনো কিছু টেস্ট করতে হলে তো মাঠে নামতে হবে। মাঠে নেমে নিজেদের পুশ করুক, ব্যাটিং ও ফিল্ডিং করুক। তাহলে ফিজিও বা কোচরা যারা আছে তারা বুঝতে পারবে কি অবস্থা। যদি বিশ্রাম দেন তাহলে তো বুঝবেন না কি অবস্থা। যেসব ট্রেনিং আছে করে দেখুক। তার জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করা হবে।’

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন এই টেস্টে চোটের কারণে ইতোমধ্যে ছিটকে গেছেন এই ফরম্যাটে টাইগারদের নিয়মিত অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তার ফেরার সম্ভাবনার কথা জানিয়েছে বিসিবি।

আরও পড়ুন : অনুশীলন করছেন সাকিব

এদিকে, আফগানিস্তানের দুই তারকা স্পিনার রশিদ খান এবং মুজিব-উর-রহমানও চোটে পড়েছেন। এ কারণে তাদের ছাড়াই টেস্ট খেলতে এসেছে হাসমতউল্লাহ শাহিদী-করিম জানাতরা। আগামী ১৪ জুন মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা