১ম সেমিতে মুখোমুখি লাইপজিগ-পিএসজি
খেলা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

১ম সেমিতে মুখোমুখি লাইপজিগ-পিএসজি

স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনাল আজ (১৮ আগস্ট)। বাংলাদেশ সময় রাত ১টায় পর্তুগালের লিসবনে শুরু হবে ম্যাচ। যেখানে ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে আরবি লাইপজিগ ও প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি।

এর আগে একবারই প্রতিযোগিতাটির সেমিফাইনালে খেলেছিল পিএসজি, সেটা ১৯৯৫ সালে। তবে লাইপজিগের জন্য এবারের আসর স্বপ্নযাত্রা। প্রথমবারের মতো নক আউট পর্বে খেলেই শেষ চারে এসেছে তারা।

কোয়ার্টার ফাইনালে পিএসজি ২-১ গোলে হারিয়েছিল আতালান্তাকে। লাইপজিগও একই ব্যবধানে স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে সেমিতে এসেছে।

দুই দল একবারই একে অপরের মুখোমুখি হয়েছিল। ২০১৪ সালে একটি ক্লাব প্রীতি ম্যাচে খেলেছিল লাইপজিগ ও পিএসজি। যেখানে ৪-২ গোলে জিতেছিল লাইপজিগ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা