ইংল্যান্ড-পাকিস্তান ২য় টেস্ট বৃষ্টিতে ড্র
খেলা

বৃষ্টিতে চূড়ান্ত ফলাফল ড্র

স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে শেষ পর্যন্ত জিতলো বৃষ্টিই। আর প্রকৃতির এই জয়ে সাউদাম্পটনে ড্র হয়েছে দুই দলের ম্যাচ। যেখানে সিরিজে এখনো ১-০ ব্যবধানেই এগিয়ে থাকলো স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ১ উইকেটে ৭ রান নিয়ে পঞ্চম ও শেষ দিন শুরু করার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু বৃষ্টি বাধায় দিনের খেলা শুরু হয় চার বিরতির পর।

জ্যাক ক্রলি করেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট ফিফটি। ৫৩ রান করে আউট হন তিনি। ডম সিবলি খেলেন ৩২ রানের ইনিংস। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামা অলিও পোপ সাজঘরে ফেরেন ৯ রান করে।

উইকেটে অপরাজিত ছিলেন অধিনায়খ জো রুট ও জস বাটলার। ৯ রান করেছিলেন রুট। বাটলার ছিলেন শূণ্য রানে। সেখানেই ৪ উইকেটে ১১০ রানে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণা করে। এরপর ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।

পাকিস্তান তাদের প্রথম ইনিংসে করেছিল ২৩৬ রান। সিরিজের প্রথম টেস্ট জিতেছিল ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২১ আগস্ট থেকে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা