সেতিয়েনের বিদায়, আসতে পারেন কোম্যান
খেলা

বরখাস্ত সেতিয়েন

স্পোর্টস ডেস্ক:

শেষ হলো বার্সেলোনায় কোচ কিকে সেতিয়েনের অধ্যায়। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে রেকর্ড ব্যবধানে হারের পর বার্সা থেকে সেতিয়েনের বিদায় ছিল সময়ের ব্যাপার। গত (১৭ আগস্ট) রাতে এক বৈঠকে সেতিয়েনের ব্যাপারে সিদ্ধান্ত বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। তার স্থলাভিষিক্ত কে হবেন সে ব্যাপারে এখনো কোন ঘোষণা আসেনি। রোনাল্ড কোম্যান হতে পারেন বার্সেলোনার নতুন কোচ।

এবার স্প্যানিশ লিগে এক পর্যায়ে বেশ ভাল অবস্থানে ছিল বার্সেলোনা। কিন্তু করোনা পরবর্তী সময়ে লিগ যখন আবার শুরু হয় তখন ট্রফি দৌড় থেকে পিছিয়ে যেতে থাকে বার্সা। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছে হাতছাড়া হয় লা লিগা শিরোপা।

এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে রেকর্ড ৮-২ গোলের ব্যবধানে বায়ার্ন মিউনিখের কাছে হারে তারা। আর এই হারেই ত্বরান্বিত হয় কোচ কিকে সেতিয়েনের বিদায়। এছাড়া খেলোয়াড়দের সঙ্গেও সেতিয়েনের বনিবনি হচ্ছিল না।

সেতিয়েনের জায়গায় আসতে পারেন রোনাল্ড কোম্যান। তিনি বর্তমানে নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা