ছবি-সংগৃহীত
খেলা

৪ বছর পর সৌম্যের শতক

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় ব্যাটার ছিলেন সৌম্য সরকার। কোচ থেকে নির্বাচক সবারই পছন্দের তালিকায় ছিলেন এই বাঁহাতি ব্যাটার। ক্যারিয়ারের শুরুতে দুই সেঞ্চুরিতে দিয়েছিলেন আগোমনী বার্তা। তবে পরবর্তীতে রান ক্ষরায় ভুগতে থাকেন তিনি। বাদ পরেন জাতীয় দল থেকে। রান পাচ্ছিলেন না ঘরোয় ক্রিকেটেও। অবশেষে দীর্ঘ চার বছর পর আজ ঢাকা প্রিমিয়ার লিগে সেঞ্চুরি পেয়েছেন সৌম্য।

আরও পড়ুন : চ্যানেল খুলবে বিসিবি

শনিবার (১৩ মে) সুপার লিগের শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের মুখোমুখি হয়েছিল সৌম্য সরকারের মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২৯৯ রানের টার্গেট তাড়ায় নেমে সৌম্যর সেঞ্চুরিতে ভর করে মোহামেডান জিতে যায় ১ বল এবং ৪ উইকেট হাতে রেখেই।

এদিন ওপেনিংয়ে নেমে সৌম্য খেলেন ১১১ বলে ৭টি চার এবং ৪টি ছক্কায় ১০২ রানের ঝকঝকে ইনিংস। এর আগে মাশরাফিকে বাউন্ডারি মেরে ৬৫ বলে পূরণ করেন হাফসেঞ্চুরি।

আরও পড়ুন : মেসির নিষেধাজ্ঞা প্রত্যাহার

এরপর ১০৮ বলে তিন অঙ্ক স্পর্শ করেন মুক্তার আলীকে নান্দনিক শটে লং অন দিয়ে বাউন্ডারি মেরে। এর মাধ্যমে লিস্ট ‘এ’ ক্রিকেটে চার বছর পর সেঞ্চুরির দেখা পেলেন সৌম্য।

এবারের আসরে সাদা-কালোদের হয়ে খেলা সৌম্য রান খরায় ধারাবাহিক ছিলেন। প্রথম রাউন্ডের পর ঢাকা লিগের সুপার লিগের শেষ ম্যাচে অবশেষে পেলেন শতকের দেখা। আগের ১১ ম্যাচে রান ছিল মাত্র ১৯১!

আরও পড়ুন : টাইগারদের শ্বাসরুদ্ধকর জয়

২০১৯ সালে আবাহনীর হয়ে ২০৮ রানের বিস্ফোরক ইনিংসটাই এত দিন তার সর্বশেষ তিন অঙ্কের ইনিংস হয়ে ছিল। এ ছাড়া সাদা পোশাকের বিসিএলে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন ২০২১ সালে। এবারের ডিপিএলে ২৬.৬৪ গড়ে এক সেঞ্চুরি এবং এক ফিফটিতে ২৯৩ রান করেছেন সৌম্য।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা