রিজওয়ানে ভরসা পাকিস্তানের
খেলা

রিজওয়ানে ভরসা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক:

সাউদাম্পটন টেস্টের বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনেও সুবিধা করতে পারেনি পাকিস্তান। লড়াইয়ের পুঁজি গড়তে একাই লড়ছেন মোহাম্মদ রিজওয়ান।

শুক্রবার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটে ২২৩ রান তুলে দিন শেষ করেছে সফররতরা।

আগের দিনের ৫ উইকেটে ১২৬ রান নিয়ে খেলতে নেমে দলীয় ১৫৮-তে আউট হন বাবর আজম। ৪৭ রান করেন বাবর।

এরপর ইয়াসির শাহ ৫, শাহীন আফ্রিদি শূণ্য ও মোহাম্মদ আব্বাস ফেরেন ২ রান করে। এক পান্ত আগলে সংগ্রহ বাড়ানোর চেষ্টা করেন রিজওয়ান।

ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড। একটি করে উইকেট নিয়েছেন স্যাম কুরান ও ক্রিস ওকস।

নাসিম শাহ ১ ও মোহাম্মদ রিজওয়ান ৬০ রান নিয়ে তৃতীয় দিনে পাকিস্তানের প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করবেন।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা