প্রথমবারের মতো সেমিতে লাইপজিগ
খেলা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

প্রথমের স্বপ্নে বুঁদ লাইপজিগ

স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চমক দেখিয়েছে আরবি লাইপজিগ। সেমিফাইনালে উঠেছে তারা ২-১ গোলে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে।

প্রথমার্ধে দুই দলই পেয়েছিল বেশ ক’টি গোলের সুযোগ। কিন্তু গোল পায়নি কেউই। ম্যাচের ৫০ মিনিটে কাটে সেই খরা। দানি অলমোর হেডে লিড নেয় জার্মান দলটি।

ছয়বছরের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে খেলার লক্ষ্য ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। সেই লক্ষ্যে থাকা দলটিকে সমতায় আনেন বদলী খেলোয়াড় জোয়া ফেলিক্স, স্পট কিক থেকে গোল করে।

অতিরিক্ত সময়ের দিকে যাচ্ছিল ম্যাচ। কিন্তু দুই মিনিট আগে টাইলার অ্যাডামসের গোলে এগিয়ে যায় লাইপজিগ। এই ব্যবধানেই শেষ হয় ম্যাচ। অতিরিক্ত রক্ষণ মানসিকতা নিয়ে এদিন মাঠে নেমেছিল অ্যাটলেটিকো।

আর ২০০৯ সালে নতুনভাবে পরিবর্তিত হয়ে লাইপজিগের মালিকানার যাত্রা শুরুর পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠে এখন সেমিফাইনালে লাইপজিগ। যেখানে তাদের প্রতিপক্ষ পিএসজি।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা