অ্যাটলেটিকো মাদ্রিদ-লাইপজিগ মুখোমুখি
খেলা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

অ্যাটলেটিকো মাদ্রিদ-লাইপজিগ মুখোমুখি

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রাতে মুখোমুখি হবে আরবি লাইপজিগ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

এর আগে কখনোই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে খেলতে পারেনি লাইপজিগ। যেখানে অ্যাটলেটিকো গত ছয় বছরে নক আউট খেলেছে দুইবার, এরমধ্যে গতবার ফাইনাল। দুটি দলের লড়াইয়ে যে জিতবে তারা প্রথম সেমিফাইনালে খেলবে পিএসজির বিপক্ষে।

লাইপজিগ কোচ নাগেলসমানও তাই চ্যাম্পিয়ন্স লিগের অভিজ্ঞতায় প্রতিপক্ষ অ্যাটলেটিকোকেই এগিয়ে রাখছেন নিজেদের চেয়ে। অন্যদিকে ৫৪ মিলিয়ন পাউন্ডে চেলসিতে চলে যাওয়া টিমো ওয়ার্নারকেও এই ম্যাচে পাচ্ছে না লাইপজিগ। তবে অন্যদের নিয়েই ম্যচ জিততে আত্মবিশ্বাসী লাইপজিগ কোচ।

অ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে সেই জয়ের স্মৃতি ভুলে এগিয়ে যেতে চান সামনে। লকডাউনের আগে সেই জয়ের পর পেরিয়ে গেছে শত দিনেরও বেশি সময়। তাই নতুনভাবে যাত্রা শুরু করতে চান অ্যাটলেটিকো কোচ। করোনা পজিটিভ হওয়ায় এই ম্যাচে যেমন ফরোয়ার্ড কোরিয়া ও ডিফেন্ডার শালকোকে পাচ্ছে না অ্যাটলেটিকো।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা