বার্সেলোনা-বায়ার্ন মুখোমুখি
খেলা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বার্সেলোনা-বায়ার্ন মুখোমুখি

স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনালে রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ দুই দলই পাঁচবার করে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে।

তবে এবার বার্সা কিছুটা হলেও বাজে অবস্থায় আছে। লা লিগার শিরোপা হারিয়েছে তারা রিয়াল মাদ্রিদের কাছে। তাই কোচ কিকে সেতিয়েনও আছে বেশ চাপের মুখে।

বায়ার্ন কোচ হান্সি ফ্লিক অবশ্য বলছেন, এই লড়াই মেসির বিপক্ষে বায়ার্নের নয়। এখানে জার্মান দলটি খেলবে বার্সেলেনার বিপক্ষেই।

অন্যদিকে লকডাউনের পর থেকে দূর্দান্ত ফর্মে আছে বায়ার্ন মিউনিখ। দারুণ দাপটে জিতেছে বুন্দেসলিগার শিরোপা। এবার লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ।

বার্সা এবার কোয়ার্টার ফাইনালে খেলছে টানা ১৩তম বারের মতো। ২০০৭-০৮ মৌসুম থেকে প্রতিবারই শেষ আটে খেলছে বার্সেলোনা। অবশ্য অন্যান্য ক্লাবের চেয়ে বায়ার্নের কাছেই বেশি হেরেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের মুখোমুখি আট লড়াইয়ে পাঁচবারই হেরেছে বার্সা।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা